ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে হামলার দাবি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 98

ছবি সংগৃহীত

বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় এই হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

বুধবার (১০ জুন) আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ড্রোন ব্যবহার করে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের: মার্কিন কর্মকর্তাদের দাবি

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হলো বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবহরের সদর দপ্তর। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘাঁটিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে। ঘটনার পর ইরানের উপকূলীয় কয়েকটি এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

এর প্রতিক্রিয়ায় আইআরজিসি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র মিথ্যা অজুহাতে ইরানের জাস্ক, সিরিক ও কিশম অঞ্চলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় সিরিক এলাকার একটি টেলিযোগাযোগ মাস্তুল এবং দুটি পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, মার্কিন হামলার জবাব হিসেবে বাহরাইনে পঞ্চম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে হামলার দাবি ইরানের

আপডেট সময় ০৯:২৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় এই হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

বুধবার (১০ জুন) আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ড্রোন ব্যবহার করে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ স্থাপন, প্রথম চালান বিক্রি ৫০ কোটি ডলারে