ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়; সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 112

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ টানাপোড়েন ও নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের মহাতারকা ও ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়। বাম দল এবং ভিসিকে-এর সমর্থন মেলায় বিজয়ের দলের পক্ষে সমর্থন সংখ্যা দাঁড়িয়েছে ১১৯-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার অতিক্রম করেছে।

শুক্রবার (৮ মে) বিকেলে তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন বিজয়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন এবং বিধায়কদের সমর্থনের নথিপত্র পেশ করবেন।

গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে সবাইকে চমকে দেয় থালাপতি বিজয়ের দল টিভিকে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে কংগ্রেসের ৫ জন বিধায়ক ছাড়াও ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই এবং সিপিএমের বিধায়কদের সমর্থন পাওয়ায় বিজয়ের ক্ষমতায় বসার পথ পরিষ্কার হয়। কংগ্রেসের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে যে, বিজেপির মতো কোনো শক্তির সঙ্গে জোট করা যাবে না।

আরও পড়ুন  থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ: শোবিজ ছেড়ে মানুষের পাশে দাঁড়াতে চান

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ কয়েক দশক ধরে আধিপত্য বিস্তার করে আসা ডিএমকে ও এআইএডিএমকের প্রথাগত দ্বিমেরু রাজনীতিতে এটি একটি বড় ধাক্কা। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয় যেভাবে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছেছেন, তা ভারতের রাজনীতিতে এক বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে কয়েক দফা গভর্নরের সঙ্গে বৈঠক করলেও পর্যাপ্ত সমর্থন না থাকায় সবুজ সংকেত পাননি বিজয়। এখন সমর্থন নিশ্চিত হওয়ায় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন এই অভিনেতা-রাজনীতিবিদ।

নিউজটি শেয়ার করুন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়; সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত

আপডেট সময় ০৭:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ টানাপোড়েন ও নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের মহাতারকা ও ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়। বাম দল এবং ভিসিকে-এর সমর্থন মেলায় বিজয়ের দলের পক্ষে সমর্থন সংখ্যা দাঁড়িয়েছে ১১৯-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার অতিক্রম করেছে।

শুক্রবার (৮ মে) বিকেলে তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন বিজয়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন এবং বিধায়কদের সমর্থনের নথিপত্র পেশ করবেন।

গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে সবাইকে চমকে দেয় থালাপতি বিজয়ের দল টিভিকে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে কংগ্রেসের ৫ জন বিধায়ক ছাড়াও ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই এবং সিপিএমের বিধায়কদের সমর্থন পাওয়ায় বিজয়ের ক্ষমতায় বসার পথ পরিষ্কার হয়। কংগ্রেসের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে যে, বিজেপির মতো কোনো শক্তির সঙ্গে জোট করা যাবে না।

আরও পড়ুন  তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের চমক: বড় ব্যবধানে এগিয়ে ‘টিভিকে’