ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

উড়োজাহাজের কার্গো টয়লেট থেকে ৩৮ কোটি টাকার সোনা উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 154

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের এক যৌথ অভিযানে এই বিশাল পরিমাণ সোনা জব্দ করা হয়।
দুবাই থেকে আসা বিজি-৩৪৮ ফ্লাইটটি রাত ৯টার দিকে অবতরণ করার পর আগে থেকেই প্রস্তুত থাকা নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করে। একপর্যায়ে উড়োজাহাজটির কার্গো হোল্ডের ভেতরে থাকা টয়লেটের প্যানেল খুলে সুকৌশলে লুকানো অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো বারগুলো খুঁজে পাওয়া যায়।

উদ্ধারকৃত প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম এবং সব মিলিয়ে মোট ওজন দাঁড়িয়েছে ১৭ দশমিক ৭৮৪ কেজি, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা। নিয়ম অনুযায়ী জব্দকৃত এই সোনা বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই চোরাচালান চক্রের সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন  ‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

নিউজটি শেয়ার করুন

উড়োজাহাজের কার্গো টয়লেট থেকে ৩৮ কোটি টাকার সোনা উদ্ধার

আপডেট সময় ০২:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের এক যৌথ অভিযানে এই বিশাল পরিমাণ সোনা জব্দ করা হয়।
দুবাই থেকে আসা বিজি-৩৪৮ ফ্লাইটটি রাত ৯টার দিকে অবতরণ করার পর আগে থেকেই প্রস্তুত থাকা নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করে। একপর্যায়ে উড়োজাহাজটির কার্গো হোল্ডের ভেতরে থাকা টয়লেটের প্যানেল খুলে সুকৌশলে লুকানো অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো বারগুলো খুঁজে পাওয়া যায়।

উদ্ধারকৃত প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম এবং সব মিলিয়ে মোট ওজন দাঁড়িয়েছে ১৭ দশমিক ৭৮৪ কেজি, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা। নিয়ম অনুযায়ী জব্দকৃত এই সোনা বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই চোরাচালান চক্রের সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন  মেক্সিকোর বারে বন্দুকধারীদের হামলা: নিহত ৭, আহত ৫