ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক গ্রেপ্তার ঢাকার আবহাওয়ায় বৃষ্টির আভাস: কমতে পারে তাপমাত্রা স্থানীয় বাজারে স্বর্ণের দরপতন: নতুন মূল্যের বিস্তারিত ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার ঝিনাইদহে রাজনৈতিক উত্তেজনা: সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু, এলাকায় বাড়তি নিরাপত্তা ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি সম্মানী কার্যক্রম শুরু আজ, কোন ধর্মীয় প্রতিষ্ঠানে পাবে কত টাকা ট্রাম্পের দাবি ইরান আত্মসমর্পণ করতে চলেছে মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার, সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি বৃষ্টি আইনে ১২৮ রানের জয় পাকিস্তানের, সিরিজ ১–১ রংপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ট্রাম্পের দাবি ইরান আত্মসমর্পণ করতে চলেছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণ করতে চলেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার জি–৭–এর নেতাদের ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস শুক্রবার এই তথ্য জানায়।

এক্সিওসের খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প বলেন, আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়ানোর একটি ক্যানসার থেকে মুক্তি পেয়েছি। তিনি যুক্তরাষ্ট্রের ইরানে অভিযান ‘এপিক ফিউরি’-এর সাফল্য নিয়েও গর্ব প্রকাশ করেন।

আরও পড়ুন  উত্তর কোরিয়ার ট্রাম্পকে কড়া সমালোচনা: গাজা দখলের প্রস্তাবকে 'অবাস্তব' বলল কিমের দেশ

বৈঠকে ট্রাম্প আরও বলেন, কেউ জানে না ইরানের নেতা এখন কে। তাই আত্মসমর্পণ ঘোষণার জন্য সেখানে কেউ নেই। এ মন্তব্য সম্পর্কে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এরপর ইরান পাল্টা হামলা চালায়, যার ফলে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার যুদ্ধের ১৪তম দিনেও অঞ্চলে ব্যাপক হামলা হয়। এদিন ইরাকের আকাশসীমায় একটি মার্কিন জ্বালানি তেল সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত হয়, এতে ছয় মার্কিন সেনা নিহত হন।

তবে তেহরান আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির বারবার চেষ্টা নাকচ করেছে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, এই যুদ্ধের শেষ তারা নির্ধারণ করবে। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরানের নেতারা “উন্মাদ নিকৃষ্ট মানুষ” এবং তাদের হত্যা করা তার জন্য “বড় সম্মানের বিষয়” হবে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের দাবি ইরান আত্মসমর্পণ করতে চলেছে

আপডেট সময় ১০:১৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণ করতে চলেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার জি–৭–এর নেতাদের ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস শুক্রবার এই তথ্য জানায়।

এক্সিওসের খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প বলেন, আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়ানোর একটি ক্যানসার থেকে মুক্তি পেয়েছি। তিনি যুক্তরাষ্ট্রের ইরানে অভিযান ‘এপিক ফিউরি’-এর সাফল্য নিয়েও গর্ব প্রকাশ করেন।

আরও পড়ুন  তেহরানে ট্রাইব্যুনালের বাইরে বন্দুকধারীর হামলা, নিহত দুই বিচারপতি