ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি পিলখানা ট্র্যাজেডি আজ: ‘শহীদ সেনা দিবসে’ বিডিআর নাম পুনর্বহাল ও নতুন তদন্তের ঘোষণা পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গভীর জঙ্গলে বিশেষ অভিযানের সময় গুলিতে নিহত এল মেনচো সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযানে ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানি বন্ধ করল সৌদি আরব জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী’র বাণী এই ঈদে প্রীতম হাসান মারকুটে অ্যাকশন চরিত্রে শৃঙ্খলা জোরদারে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা: সব জেলায় চিঠি

গভীর জঙ্গলে বিশেষ অভিযানের সময় গুলিতে নিহত এল মেনচো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

অর্থের লেনদেন বা মাদক পাচারের রুট নয়—প্রেমিকার সূত্র ধরেই মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, ওরফে এল মেনচোর গোপন আস্তানার খোঁজ পায় দেশটির নিরাপত্তা বাহিনী। গভীর জঙ্গলে লুকিয়ে থাকা সেই কেবিন ঘিরে রোববার ভোরে চালানো হয় বিশেষ অভিযান। তীব্র গোলাগুলির পর গুরুতর আহত অবস্থায় আটক হন তিনি; পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মেক্সিকোর প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এল মেনচোর ‘রোমান্টিক পার্টনার’ হিসেবে পরিচিত এক নারীকে অনুসরণ করেই হালিস্কো অঙ্গরাজ্যের পাহাড়ি জঙ্গল এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। ওই এলাকা তাপালপা শহরের কাছাকাছি, যা দীর্ঘদিন ধরে তাঁর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

শুক্রবার থেকে গোয়েন্দা নজরদারি শুরু হয়। শনিবার বিশেষ বাহিনী উচ্চঝুঁকির পরিকল্পনা চূড়ান্ত করে। রোববার ভোরে হেলিকপ্টার, ড্রোন ও স্থলবাহিনী নিয়ে অভিযান চালানো হলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন এল মেনচো। এ সময় তাঁর দেহরক্ষীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে কয়েকজন সন্দেহভাজন কার্টেল সদস্য নিহত হন।
কর্তৃপক্ষ জানায়, গোলাগুলিতে এল মেনচো ও তাঁর দুই দেহরক্ষী গুরুতর আহত হন। তাঁদের দ্রুত গুয়াদালাহারার একটি হাসপাতালে নেওয়ার সময় পথেই মৃত্যু হয়।

আরও পড়ুন  মোহাম্মদপুরে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩০

এল মেনচো ছিলেন কার্টেল হালিস্কো নিউ জেনারেশন (CJNG)–এর প্রধান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ২০টিতে সহিংসতা শুরু হয়। মহাসড়ক অবরোধ, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। কয়েক ঘণ্টার মধ্যে বহু হতাহতের খবর পাওয়া গেছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

মাদকবিরোধী অভিযানে এল মেনচো ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম ‘ওয়ান্টেড’ ব্যক্তি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাঁর মাথার দাম ঘোষণা করেছিল ১ কোটি ৫০ লাখ ডলার। বিশ্লেষকদের মতে, তাঁর মৃত্যু মেক্সিকোর জন্য বড় সাফল্য হলেও কার্টেলের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব নতুন সহিংসতার জন্ম দিতে পারে।

প্রায় দেড় দশক আগে প্রতিদ্বন্দ্বী কার্টেল থেকে আলাদা হয়ে নিজস্ব শক্ত ঘাঁটি গড়ে তোলেন এল মেনচো। মাদক পাচার, চাঁদাবাজি, অপহরণ ও মানব পাচারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তাঁকে মেক্সিকোর সবচেয়ে নিষ্ঠুর অপরাধীদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
ঘটনার পর পর্যটননির্ভর তাপালপা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন বলছে, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

গভীর জঙ্গলে বিশেষ অভিযানের সময় গুলিতে নিহত এল মেনচো

আপডেট সময় ১১:৫০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

অর্থের লেনদেন বা মাদক পাচারের রুট নয়—প্রেমিকার সূত্র ধরেই মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, ওরফে এল মেনচোর গোপন আস্তানার খোঁজ পায় দেশটির নিরাপত্তা বাহিনী। গভীর জঙ্গলে লুকিয়ে থাকা সেই কেবিন ঘিরে রোববার ভোরে চালানো হয় বিশেষ অভিযান। তীব্র গোলাগুলির পর গুরুতর আহত অবস্থায় আটক হন তিনি; পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মেক্সিকোর প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এল মেনচোর ‘রোমান্টিক পার্টনার’ হিসেবে পরিচিত এক নারীকে অনুসরণ করেই হালিস্কো অঙ্গরাজ্যের পাহাড়ি জঙ্গল এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। ওই এলাকা তাপালপা শহরের কাছাকাছি, যা দীর্ঘদিন ধরে তাঁর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

শুক্রবার থেকে গোয়েন্দা নজরদারি শুরু হয়। শনিবার বিশেষ বাহিনী উচ্চঝুঁকির পরিকল্পনা চূড়ান্ত করে। রোববার ভোরে হেলিকপ্টার, ড্রোন ও স্থলবাহিনী নিয়ে অভিযান চালানো হলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন এল মেনচো। এ সময় তাঁর দেহরক্ষীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে কয়েকজন সন্দেহভাজন কার্টেল সদস্য নিহত হন।
কর্তৃপক্ষ জানায়, গোলাগুলিতে এল মেনচো ও তাঁর দুই দেহরক্ষী গুরুতর আহত হন। তাঁদের দ্রুত গুয়াদালাহারার একটি হাসপাতালে নেওয়ার সময় পথেই মৃত্যু হয়।

আরও পড়ুন  কেরানীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও মাদক