ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ ‘১৭ বছর মানুষকে কথা বলতে দেওয়া হয়নি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কেরানীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও মাদক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1757

ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত মো. আরমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দেশি–বিদেশি মাদক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আরমানকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়।

আরও পড়ুন  মালয়েশিয়া গমন করলেন সেনাবাহিনী প্রধান

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ফেনসিডিল: ১৩ বোতল, ইম্পিরিয়াল হুইস্কি: ৫০ বোতল, অন্যান্য বিদেশি মদ: ২০ বোতল।

এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ২টি রামদা, ২টি চাপাতি, ২টি হাসুয়া, ১টি কাঁচি, ১টি চাইনিজ কুড়াল, ১টি সাধারণ কুড়াল এবং ১টি লোহার তৈরি আধুনিক লাঠি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধার করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও মাদক

আপডেট সময় ১২:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত মো. আরমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দেশি–বিদেশি মাদক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আরমানকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়।

আরও পড়ুন  সেনাবাহিনীকে গাজায় অভিযান বন্ধের নির্দেশ দিলেন নেতানিয়াহু