ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৭, আহত বহু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 751

ছবি সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় বৃহস্পতিবার ভোর থেকে অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে এই হতাহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন  গাজায় ফের যুদ্ধের হুমকি নেতানিয়াহুর , উত্তেজনা তুঙ্গে

আল জাজিরা আরবির প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে এক পরিবারের তিনজন সদস্য নিহত হন। এই তথ্য নিশ্চিত করেছে আল-আকসা শহীদ হাসপাতাল। নিহতদের সবাই একই পরিবারের সদস্য ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

অন্যদিকে, গাজা শহরের রেমাল ও শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলের পৃথক হামলায় আরো চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলার সময় এলাকাগুলোতে প্রবল বিস্ফোরণ ঘটে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

এছাড়া গাজা শহরের তুফফাহ এলাকার জাফফা স্ট্রিটে একটি বাড়িতে চালানো ইসরায়েলি বোমা হামলায় আরো চারজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-আহলি হাসপাতালের একটি সূত্র। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকেরা সতর্ক করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হামলার সময় অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। এদিকে, হাসপাতালগুলোতে হতাহতদের ভিড়ে চাপ বেড়ে গেছে এবং চিকিৎসা সরঞ্জামের সংকটও দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই গাজা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর আক্রমণাত্মক অভিযান অব্যাহত রয়েছে। এতে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে গভীর উদ্বেগের চোখে দেখছে এবং বেসামরিক মানুষদের সুরক্ষার দাবি জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৭, আহত বহু

আপডেট সময় ০২:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫