ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

তুরস্কে ভয়াবহ দাবানলের তাণ্ডব, হুমকির মুখে ঘরবাড়ি-শিল্পাঞ্চল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 559

ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে ঘরবাড়ি এবং শিল্প এলাকা চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবং এএফপিকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, আগুনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক বাসিন্দা নিজেরাই গাছ কেটে আগুনের গতি রোধের চেষ্টা করছেন।

এএফপির আংকারা থেকে প্রেরিত প্রতিবেদনে বলা হয়, ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যবর্তী অঞ্চলে স্থানীয় সময় দুপুর ১টার দিকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাস, যার গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত ছিল, তা আগুনকে দ্রুত ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখে।

আরও পড়ুন  দাবানল: এক ভয়াবহ বিপদ

গভর্নর এলবান আরও জানান, এই প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা আপাতত স্থগিত করা হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ওয়াটার বোম্বিং এয়ারক্র্যাফট এবং বিশাল আকারের দমকল বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সেফেরিহিসার জেলার অন্তত পাঁচটি এলাকা আগুনের ভয়াবহতা থেকে রক্ষা করতে খালি করে দেওয়া হয়েছে বলে জানান গভর্নর। এ ছাড়া উর্কমেজ গ্রামের এক প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয়রা গাছ কেটে আগুনের ছড়িয়ে পড়া রোধের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।

অন্যদিকে, ইজমির শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে গাজিমির এলাকায় একটি ল্যান্ডফিলে আলাদা একটি আগুনের সূত্রপাত ঘটে, যা পরে ছড়িয়ে পড়ে পাশের বনাঞ্চলে এবং ওটোকেন্ট শিল্প অঞ্চলের ওপরও হুমকি তৈরি করে। এই অঞ্চলে বেশ কিছু গাড়ির ডিলারশিপ রয়েছে এবং তুরস্কের বেসরকারি চ্যানেল এনটিভি-তে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি গাড়ির শোরুমে আগুন জ্বলছে।

এদিকে তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে ইজমির বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পুরো প্রদেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং জরুরি উদ্ধার ও দমকল বাহিনী পরিস্থিতি সামাল দিতে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

তুরস্কে ভয়াবহ দাবানলের তাণ্ডব, হুমকির মুখে ঘরবাড়ি-শিল্পাঞ্চল

আপডেট সময় ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে ঘরবাড়ি এবং শিল্প এলাকা চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবং এএফপিকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, আগুনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক বাসিন্দা নিজেরাই গাছ কেটে আগুনের গতি রোধের চেষ্টা করছেন।

এএফপির আংকারা থেকে প্রেরিত প্রতিবেদনে বলা হয়, ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যবর্তী অঞ্চলে স্থানীয় সময় দুপুর ১টার দিকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাস, যার গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত ছিল, তা আগুনকে দ্রুত ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখে।

আরও পড়ুন  সবুজ ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর