ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

আধিপত্যবাদ ও বুলিং বিশ্বকে বিভক্ত করে: চীনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 518

ছবি সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মাঝে আবারও জোরালোভাবে আধিপত্যবাদ ও বুলিং নীতির বিরুদ্ধে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাময়িকভাবে ৯০ দিনের শুল্ক বিরতির ঘোষণার একদিন পর বেইজিংয়ে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের নেতাদের সঙ্গে আয়োজিত সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

চতুর্থ চীন–সিলাক (কমিউনিটি অব লাতিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস) ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে শি বলেন, “গত শতকে যেসব বড় পরিবর্তন ঘটেনি, সেসব পরিবর্তন এখন দ্রুতগতিতে ঘটছে। এ পরিস্থিতিতে জাতির মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন  চলতি বছরই যুদ্ধের ইতি টানতে চান জেলেনস্কি, প্রয়োজন নিরাপত্তার নিশ্চয়তা

তিনি বলেন, “বাণিজ্যযুদ্ধ কিংবা শুল্ক আরোপের মাধ্যমে কেউ বিজয়ী হতে পারে না। আধিপত্যবাদ ও বুলিং কৌশল কেবল বিচ্ছিন্নতা ও বিভাজনের পথ তৈরি করে।”

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে বহুবারই চীন এ ধরনের বার্তা দিয়ে আসছে। শি চিনপিং-এর এই বক্তব্য, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাবাধীন অঞ্চলে চীনের অবস্থান আরও সুদৃঢ় করার বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সঙ্গে চীনের সম্পর্ক জোরদার করতে ২০১৪ সালে গঠিত হয় সিলাক ফোরাম। মঙ্গলবার এই সম্মেলনে শি জানান, “চীন এবং লাতিন আমেরিকার দেশগুলো গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ অংশ। স্বাধীনতা ও স্বায়ত্তশাসন আমাদের গর্ব, উন্নয়ন ও পুনরুজ্জীবন আমাদের অধিকার, আর ন্যায় ও সাম্যতা আমাদের যৌথ লক্ষ্য।”

চীন তাদের অংশীদারদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে জানায়, সিলাক সদস্য দেশগুলোর উন্নয়নের জন্য ৬৬ বিলিয়ন ইউয়ান (প্রায় ৯.২ বিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দেওয়া হবে। এই ঋণ ইউয়ানে প্রদান করা হবে, যা ওই অঞ্চলে চীনা মুদ্রা ব্যবহারের বিস্তার ঘটাবে।

চীনা প্রেসিডেন্ট জানান, গত বছর চীন ও সিলাক দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। শুধু ব্রাজিল থেকেই সয়াবিন রপ্তানির ৭৩ শতাংশের বেশি চীনে গেছে।

শি চিনপিং দৃঢ় কণ্ঠে বলেন, “ভূরাজনৈতিক উত্তেজনা ও একতরফা নীতির বিরুদ্ধে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় বন্ধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চীন এগিয়ে যেতে প্রস্তুত।”

নিউজটি শেয়ার করুন

আধিপত্যবাদ ও বুলিং বিশ্বকে বিভক্ত করে: চীনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আপডেট সময় ০২:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মাঝে আবারও জোরালোভাবে আধিপত্যবাদ ও বুলিং নীতির বিরুদ্ধে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাময়িকভাবে ৯০ দিনের শুল্ক বিরতির ঘোষণার একদিন পর বেইজিংয়ে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের নেতাদের সঙ্গে আয়োজিত সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

চতুর্থ চীন–সিলাক (কমিউনিটি অব লাতিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস) ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে শি বলেন, “গত শতকে যেসব বড় পরিবর্তন ঘটেনি, সেসব পরিবর্তন এখন দ্রুতগতিতে ঘটছে। এ পরিস্থিতিতে জাতির মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন  রাশিয়াবিরোধী প্রস্তাবে ভোট দিয়ে ভুল! ক্ষমা চাইলেন সার্বিয়ার প্রেসিডেন্ট