ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

জেরুজালেমের উপকণ্ঠে ভয়াবহ দাবানল, আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরাইল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 3365

ছবি: সংগৃহীত

ইসরাইলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং জেরুজালেম-তেল আবিব সংযোগকারী ১ নম্বর প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বন এলাকায় দাবানলের সূত্রপাত হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দফায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ১ নম্বর মহাসড়কে আগুন জ্বলছে, ধোঁয়ার কুণ্ডলী উঠছে আশপাশের পাহাড় থেকে। অনেকেই নিজেদের গাড়ি ফেলে প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন  ইসরাইলকে ফাঁকি! বেঁচে আছেন ইরানের আইআরজিসি প্রধান ইসমাইল কানি: রিপোর্ট

জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, “আমরা একটি ভয়াবহ দাবানলের মধ্যে আছি। সম্ভবত এটি ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা দীর্ঘস্থায়ী হতে পারে।”

দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে দেশটির উদ্ধারকারী বাহিনী। ইতোমধ্যে বিভিন্ন দেশের সহায়তা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইতালি ও ক্রোয়েশিয়া থেকে তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস মিলেছে। এগুলো দ্রুত ইসরাইলে পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি গ্রীস, সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও সাহায্যের আবেদন জানানো হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য মতে, ১২০টি অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল বর্তমানে আগুন নেভানোর কাজ করছে। সামরিক বাহিনীও তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিট দিয়ে সহায়তা দিচ্ছে।

ইসরাইলি পুলিশ জানায়, তিনটি জনপদের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কমপক্ষে ১৩ জন এ ঘটনায় আহত হয়েছে।

এদিকে টাইমস অব ইসরাইল এক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছে। তারা অগ্নিনির্বাপক দল পাঠাতে প্রস্তুত রয়েছে। তবে এখনো ইসরাইল সে প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি।

নিউজটি শেয়ার করুন

জেরুজালেমের উপকণ্ঠে ভয়াবহ দাবানল, আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরাইল

আপডেট সময় ১১:৫২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ইসরাইলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং জেরুজালেম-তেল আবিব সংযোগকারী ১ নম্বর প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বন এলাকায় দাবানলের সূত্রপাত হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দফায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ১ নম্বর মহাসড়কে আগুন জ্বলছে, ধোঁয়ার কুণ্ডলী উঠছে আশপাশের পাহাড় থেকে। অনেকেই নিজেদের গাড়ি ফেলে প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন  দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া, পালাতে গিয়ে ফেলে যাচ্ছেন গাড়ি, মৃত ৫