ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দায় স্বীকারের দাবি বিষ্ণোই গ্যাংয়ের ফ্রান্সে সহিংসতা-লুটপাট, কঠোর হুঁশিয়ারি ম্যাক্রোঁর ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৫১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 289

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৬৫ জনে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন  ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণহানি ৬

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সর্বশেষ হামলায় আহত হয়েছেন আরও ১১৩ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত চলমান সংঘাতে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৯০৫ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধারকর্মীরা নিরাপত্তা হুমকির কারণে অনেক এলাকায় পৌঁছাতে পারছেন না।

এছাড়া, ১৮ মার্চ থেকে গাজায় আবারও নতুন করে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়। ওই সময় থেকে এ পর্যন্ত আলাদা করে আরও অন্তত ২৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, প্রায় ১৫ মাস ধরে চলা অবরোধ এবং সামরিক অভিযানের প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর দুই মাস ধরে তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করছিল গাজায়।

তবে গাজা থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে হামাসের সঙ্গে মতবিরোধ তৈরি হলে, মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে করে আবারও সহিংসতা বাড়তে শুরু করে এই অবরুদ্ধ উপত্যকায়।

বর্তমানে গাজায় মানবিক বিপর্যয় আরও তীব্রতর হয়েছে। আহতদের চিকিৎসা, খাদ্য, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় যুদ্ধবিরতি ও জরুরি মানবিক সহায়তার আহ্বান জানালেও ইসরায়েলের আগ্রাসন থামেনি।

এই মুহূর্তে বহু মানুষ আশ্রয়হীন, ক্ষুধার্ত এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেও গাজার জনজীবনে শান্তির সুবাতাস ফিরছে না।

নিউজটি শেয়ার করুন

গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৫১

আপডেট সময় ১০:০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৬৫ জনে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন  সুদানে আরএসএফ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ৩০০ বেসামরিক মানুষ