ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাধ্যমিকের ফরম পূরণের তারিখ ঘোষণা, বেড়েছে ফি ময়মনসিংহে ‘কিশোর গ্যাং’–এর কবলে পড়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৫ থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে ভাইরাস, একে একে মারা যাচ্ছে বাঘ ভোরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা ‘৫ টাকার বিবাদে, প্রাণ গেল ভাইয়ের সামোয়া: পলিনেশিয়ার ঐতিহ্য ও আধুনিকতার মিলন সমৃদ্ধ খাদ্য ভান্ডার গড়ার প্রত্যয়: ‘কৃষক’ পরিচয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন ডাকসুতে অন্তর্কোন্দল: সাদিক কায়েমদের বিরুদ্ধে ফাতেমা জুমার ক্ষোভ ঘুমের ট্যাবলেট খেয়ে ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 10

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সুলতান মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খাগডর ইউনিয়নের তারাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুলতান মিয়া ওই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

আরও পড়ুন  চট্টগ্রামে হত্যা ও মাদকসহ ১৩ মামলার আসামি মজনু গ্রেপ্তার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিক্রি করা একটি জমি নিয়ে সুলতান মিয়ার সঙ্গে একই গোষ্ঠীর চাচাতো ভাই মিরাজ আলীর বিরোধ চলছিল। মিরাজ আলী ওই জমির মালিকানা দাবি করে বিক্রিতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ঘটনার দিন সন্ধ্যায় জমি নিয়ে আবারও কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে মিরাজ আলী ও তার ছেলেরা সুলতান মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১০:২২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সুলতান মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খাগডর ইউনিয়নের তারাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুলতান মিয়া ওই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

আরও পড়ুন  ময়মনসিংহে অবৈধ কারখানায় প্রশাসনের হানা, বিপুল পরিমাণ নকল স্যালাইন ও ট্যাং জব্দ