ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 431

ছবি: সংগৃহীত

দুইদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। নতুন করে অবনতিও হয়নি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

শুক্রবার এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিকেলে দলের অসুস্থ চেয়ারপারসনকে দেখতে হাসপাতালের যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। তারা সিসিইউ’র ভেতরে যাননি।

আরও পড়ুন  ঢাকার বাতাসে বিপজ্জনক দূষণ: শীর্ষে বিশ্বের তালিকায়

গ্লাসের বাইরে থেকে দেখে এসেছেন বলে জানান আমীর খসরু। তিনি বলেন, আমরা দূর থেকে দেখেছি। সিসিইউতে তো যাওয়া যায় না। ইকফেকশনের ঝুঁকি আছে। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ম্যাডামের অবস্থার উন্নতি নেই। মেডিকেল বোর্ড চেষ্টা করছে। প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছে।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই

আপডেট সময় ০৯:২৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

দুইদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। নতুন করে অবনতিও হয়নি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

শুক্রবার এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিকেলে দলের অসুস্থ চেয়ারপারসনকে দেখতে হাসপাতালের যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। তারা সিসিইউ’র ভেতরে যাননি।

আরও পড়ুন  রমজান ও ঈদে রাজধানীর নিরাপত্তায় ‘অক্সিলারি পুলিশ ফোর্স’, গ্রেপ্তারের ক্ষমতা থাকবে