ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কঙ্গনাকে ‘সেরা অভিনেত্রী’ বলায় যা করলেন তিনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 729

ছবি সংগৃহীত

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বরাবরই স্পষ্টভাষী এবং বিতর্কে জড়িয়ে থাকেন। তবে এবার প্রশংসা পেয়ে তিনি করলেন এক ভিন্ন প্রতিক্রিয়া। প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর খানের চেয়েও কঙ্গনাকে ‘সেরা অভিনেত্রী’ বললেন দক্ষিণী অভিনেতা ও রাজনীতিক পবন কল্যাণ। আর এই মন্তব্যের পর কঙ্গনার প্রতিক্রিয়াও ছিল তাৎক্ষণিক ও বিনয়ী।

পবন কল্যাণ সম্প্রতি তার নতুন সিনেমা ‘হরি হারা বীরা মল্লু’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কঙ্গনা রানাওয়াত প্রিয়াঙ্কা ও কারিনার চেয়েও ভালো অভিনেত্রী।” শুধু তা-ই নয়, যদি কৃতি সেনন ও কঙ্গনার মধ্যে কাউকে বেছে নিতে বলা হয়, সেক্ষেত্রেও তিনি কঙ্গনার পক্ষেই ভোট দেবেন।

কঙ্গনা এই বক্তব্যটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পোস্টে হাতজোড় করা এবং ভালোবাসার ইমোজি ব্যবহার করেন, যা তার সম্মান ও আনন্দের বহিঃপ্রকাশ।

পবন কল্যাণ আরও বলেন, “আমি ‘ইমার্জেন্সি’ ছবিতে কঙ্গনাকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখেছি, আর সেখানেই বুঝেছি— শক্তিশালী চরিত্রে একজন শক্তিশালী অভিনেত্রীই মানায়।”

এই ভিন্নধর্মী প্রশংসা আর বিনয়ী প্রতিক্রিয়ায় কঙ্গনার অনুরাগীরা যেমন খুশি, তেমনি আবারো আলোচনায় উঠে এসেছেন বলিউডের এই সাহসী অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

কঙ্গনাকে ‘সেরা অভিনেত্রী’ বলায় যা করলেন তিনি

আপডেট সময় ১০:৫৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫