ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ‘ডোনা’ হচ্ছেন মিমি চক্রবর্তী? বায়োপিক ঘিরে উত্তেজনায় নতুন মোড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 387

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। তার রঙিন ক্রিকেট জীবন থেকে ব্যক্তিগত অধ্যায় সব মিলিয়ে এক আকর্ষণীয় সিনেমার অপেক্ষায় সবাই। এরমধ্যে ঘোষণা এসেছে, ‘প্রিন্স অব ক্যালকাটা’ চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে।

তবে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। এক সময় তৃপ্তি দিমড়ির নাম উঠে এলেও শেষ পর্যন্ত জানা গেছে, এই চরিত্রে তিনি থাকছেন না। কারণ, নির্মাতাদের মতে, ডোনার মুখাবয়বে যে বাঙালিয়ানা আছে, তৃপ্তির সঙ্গে তার মিল পাওয়া যায়নি।

আরও পড়ুন  ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

সিনেমাটির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া নিজে কলকাতায় এসেছেন চরিত্রটির জন্য সঠিক অভিনেত্রী বেছে নিতে। তার চাওয়া, এমন কাউকে নির্বাচন করা যিনি বলিউড ও টালিউড দুই ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারবেন।

এ প্রেক্ষিতেই আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সূত্র জানাচ্ছে, ‘রক্তবীজ ২’ ছবির শুটিং সেটে মুকেশ ছাবড়ার উপস্থিতি এবং মিমির সঙ্গে তার ঘনিষ্ঠ আলাপচারিতা নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে।

টলিউড ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং পার্পল মুভি টাউনের কর্ণধার প্রীতিময় চক্রবর্তীও এই প্রজেক্টে আগ্রহ প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে প্রীতিময় জানান, খুব শিগগিরই যৌথভাবে বড় কাজ শুরু করতে চলেছেন তারা, যা হয়তো সৌরভের বায়োপিকই হতে পারে।

যদিও মিমি বা মুকেশ কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে ধারণা করা হচ্ছে, সৌরভের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ডোনা গাঙ্গুলির ভূমিকায় দেখা যেতে পারে মিমিকে।

সব মিলিয়ে, ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে উত্তেজনা তুঙ্গে, আর তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে ‘ডোনা’র চরিত্রে মিমিকে দেখার সম্ভাবনা যা নিঃসন্দেহে বাঙালি দর্শকদের জন্য বাড়তি এক কৌতূহল।

নিউজটি শেয়ার করুন

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ‘ডোনা’ হচ্ছেন মিমি চক্রবর্তী? বায়োপিক ঘিরে উত্তেজনায় নতুন মোড়

আপডেট সময় ০১:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫