ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দল কারিগরি শিক্ষার বিকল্প নেই, জুলাই নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, শিক্ষার্থী বিষপান ভাইরাল ‘স্ট্রাইকার’ আশরাফুলের পরিচয় মিলল অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন লিটন মাতৃদুগ্ধের বিকল্প নেই, সচেতনতা আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর গুম করে স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর মেট্রো স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা কুয়েতে ইরানি ড্রোন হামলার দাবি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছেন, সম্ভাব্য বিনিয়োগের খাতগুলো পর্যালোচনা করতে শিগগিরই মার্কিন ব্যবসায়ী ও কোম্পানির প্রতিনিধিদের একটি দল বাংলাদেশ সফর করবে।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সার্জিও গর।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলাদেশ সফরে আসা মার্কিন বিনিয়োগকারীরা বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এবং সম্ভাব্যতা যাচাই করবেন।

সার্জিও গর বলেন, যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দেয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তার ভাষায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার উল্লেখযোগ্য সুযোগ রয়েছে এবং সাম্প্রতিক সময়ে সে সম্ভাবনার কিছু ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) শিথিল করা হয়েছে, যাতে পর্যটক ও সম্ভাব্য বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরে আরও উৎসাহিত হন।

বিশেষ দূত বলেন, আগামী সপ্তাহে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে। তাদের উদ্দেশ্য হবে সম্ভাবনাময় খাতগুলো মূল্যায়ন করা এবং বিনিয়োগের সুযোগ পর্যালোচনা করা।

তিনি উল্লেখ করেন, ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের পর শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তার সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর

আপডেট সময় ০৩:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬