ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হুথির যুদ্ধ ঘোষণা ও বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা মেয়ের বিরল অসুখ নিয়ে কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকাল সব পেট্রোল পাম্পে সরকারি ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত, কড়া নজরদারিতে জ্বালানি খাত দুবাইয়ে ভয়াবহ ঝড়-বৃষ্টি বজ্রপাতের কবলে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা বাসের জানালার গ্রিল: নিরাপত্তা নাকি মরণফাঁদ? দৌলতদিয়া ট্র্যাজেডিতে উঠছে প্রশ্ন তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, বন্ধু হাসপাতালে নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার মার্কিন ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক,ট্রাম্পকে সরাতে রাজপথে নামছে লাখো মানুষ

সব পেট্রোল পাম্পে সরকারি ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত, কড়া নজরদারিতে জ্বালানি খাত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি পেট্রোল পাম্পের কার্যক্রমে স্বচ্ছতা আনতে এবং তদারকি জোরদার করতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এখন থেকে প্রতিটি পাম্পের জন্য একজন করে নির্দিষ্ট ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হবে, যারা প্রতিদিনের জ্বালানি ব্যবস্থাপনা ও বিক্রয় কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এক জরুরি অনলাইন সভায় এই সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি খাতের শৃঙ্খলা নিশ্চিত করাই এই নিয়োগের মূল লক্ষ্য।

সারাদেশে এই তদারকি ব্যবস্থা কার্যকর করতে এলাকাভেদে ভিন্ন ভিন্ন কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্যাগ অফিসার নিয়োগের মূল দায়িত্বে থাকবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অন্যদিকে, মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রের পাম্পগুলোর জন্য এই অফিসার নিয়োগ করবেন।

আরও পড়ুন  সরকারি চাকরিতে পুনর্বহাল হচ্ছেন ডা. জোবাইদা রহমান

নিযুক্ত এই কর্মকর্তারা বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবেন। পাম্পের মজুত, সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ এবং কোনো অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখে প্রতিদিনের কার্যক্রমের ওপর একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন তারা। সরকারের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং নিয়োগ সম্পন্ন হওয়ার পরপরই সেই তথ্য দ্রুত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সব পেট্রোল পাম্পে সরকারি ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত, কড়া নজরদারিতে জ্বালানি খাত

আপডেট সময় ০১:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

দেশের প্রতিটি পেট্রোল পাম্পের কার্যক্রমে স্বচ্ছতা আনতে এবং তদারকি জোরদার করতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এখন থেকে প্রতিটি পাম্পের জন্য একজন করে নির্দিষ্ট ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হবে, যারা প্রতিদিনের জ্বালানি ব্যবস্থাপনা ও বিক্রয় কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এক জরুরি অনলাইন সভায় এই সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি খাতের শৃঙ্খলা নিশ্চিত করাই এই নিয়োগের মূল লক্ষ্য।

সারাদেশে এই তদারকি ব্যবস্থা কার্যকর করতে এলাকাভেদে ভিন্ন ভিন্ন কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্যাগ অফিসার নিয়োগের মূল দায়িত্বে থাকবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অন্যদিকে, মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রের পাম্পগুলোর জন্য এই অফিসার নিয়োগ করবেন।

আরও পড়ুন  মে মাসে টানা ৩ দিন করে দুইবার ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের