ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ব্যাংক ইস্যুতে সরব জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া এবং তাঁর উপদেষ্টাকে বিক্ষোভের মুখে দপ্তর থেকে বের করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির বলেন, গতকাল বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সরকার-সমর্থিত ‘মব-কালচার’-এর আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। তাঁর ভাষায়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দেশের জন্য অশনি সংকেত।

আরও পড়ুন  ঈদের ছুটি অর্থনীতিতে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

তিনি লেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তাঁর উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। দেশের অর্থনীতি এমনিতেই নানা সংকটে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মতো প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে অর্থনীতির অবশিষ্ট স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে।

জামায়াত আমির আরও বলেন, এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ জানানো উচিত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠিতভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতা, দক্ষতা ও দেশপ্রেমের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে অপসারণ করে ব্যবসায়ী নেতা মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। একই সময়ে মনসুরের উপদেষ্টাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

কেন্দ্রীয় ব্যাংক ইস্যুতে সরব জামায়াত আমির

আপডেট সময় ০৩:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া এবং তাঁর উপদেষ্টাকে বিক্ষোভের মুখে দপ্তর থেকে বের করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির বলেন, গতকাল বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সরকার-সমর্থিত ‘মব-কালচার’-এর আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। তাঁর ভাষায়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দেশের জন্য অশনি সংকেত।

আরও পড়ুন  জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব