ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন
অপরাধ ও দুর্নীতি

সই জাল, প্লট বরাদ্দে প্রতারণা: গণপূর্তের কর্মকর্তা তৈয়বুর গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 780

ছবি সংগৃহীত

সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে প্লট বরাদ্দে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকালে সচিবালয় থেকে দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

আরও পড়ুন  ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন, গাজীপুরের ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, তৈয়বুর রহমানের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং কর্মকর্তাদের সই জাল করে অবৈধভাবে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ রয়েছে। কমিশন ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, তিনি দায়িত্বের অপব্যবহার করে একাধিক অনিয়মে জড়িত ছিলেন। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি

সই জাল, প্লট বরাদ্দে প্রতারণা: গণপূর্তের কর্মকর্তা তৈয়বুর গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে প্লট বরাদ্দে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকালে সচিবালয় থেকে দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

আরও পড়ুন  ট্রেনের টয়লেটে নারী যাত্রী ধর্ষণের অভিযোগ, রেলওয়ের কর্মচারী আটক