ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পৈতৃক জমি নিয়ে বিরোধে ২ বোনকে কুপিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 187

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার হাতে দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের মা। মর্মান্তিক এ ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে।

আরও পড়ুন  নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে

নিহত দুই বোন হলেন শামিমা সুলতানা (২৫) ও মিম সুলতানা (২৩)। তাঁরা কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দা আবু মিয়ার কন্যা। গুরুতর আহত তাঁদের মা হাজেরা বেগম (৫৫) বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৈতৃক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল শামিমা ও মিমের সঙ্গে তাঁদের চাচা মাসুক আলীর (৫৫)। মঙ্গলবার বিকেলে দুই বোন শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে চাষ করতে গেলে মাসুক আলী, তাঁর স্ত্রী রাহেনা এবং ছেলে বাবু দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। এ সময় তাঁদের মা হাজেরা বেগম মেয়েদের রক্ষা করতে গেলে হামলাকারীরা তাঁকেও কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত হাজেরা বেগমকেও ভর্তি করা হয় সদর হাসপাতালে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসীরা বলছেন, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল, কিন্তু এমন ভয়াবহ পরিণতি হবে কেউ কল্পনাও করেননি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গেছি। অভিযুক্ত তিনজনই পলাতক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও শোকের ছায়া বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে পৈতৃক জমি নিয়ে বিরোধে ২ বোনকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার হাতে দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের মা। মর্মান্তিক এ ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে।

আরও পড়ুন  বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আ.লীগ নেতা