ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা: নিরাপত্তা জোরদার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 142

ছবি সংগৃহীত

কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সমিতি পাড়া সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, কিছু সশস্ত্র দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। তবে দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। হামলার উদ্দেশ্য ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৯৪, আহত শতাধিক

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘাঁটির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের সন্দেহজনক কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটিতে হামলার ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। প্রশাসনের কঠোর নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা: নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০৪:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সমিতি পাড়া সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, কিছু সশস্ত্র দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। তবে দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। হামলার উদ্দেশ্য ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  তৌহিদুলসহ দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ