ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সাবেক মন্ত্রী দীপু মনিসহ তিনজনকে ট্রাইব্যুনালে হাজির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 128

ছবি সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ মে আদালত ডা. দীপু মনিসহ তিন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলেন। একই সঙ্গে তাদের হাজির করার জন্য আজকের দিনটি ধার্য করা হয়েছিল।

আরও পড়ুন  সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ করে বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযান চলাকালে দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে একে ভিন্নভাবে প্রচার করেছিলেন।

অন্যদিকে, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে একাত্তর টেলিভিশনের মাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। এই মামলায় বর্তমানে আরও ছয়জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে তদন্ত সংস্থা ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। এসব হত্যাকাণ্ডের পেছনে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

সাবেক মন্ত্রী দীপু মনিসহ তিনজনকে ট্রাইব্যুনালে হাজির

আপডেট সময় ১১:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬