ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অ্যান্টিগুয়া ও বার্বুডা: ক্যারিবীয় সাগরের ছোট দ্বীপরাষ্ট্র আপিল বিভাগের রায়,অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিসিবির নারী উইমেন্স কাপ’ আয়োজনের ঘোষণা সিআইডিতে নতুন ভেস্ট বিতরণ,কিউআর কোড স্ক্যান করলেই মিলবে কর্মকর্তার পরিচয় ২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান এয়ার অ্যাম্বুলেন্সে স্ত্রী ও সন্তানের সাথে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আকাশসীমা সংকট: শাহজালালে ৫০০ ফ্লাইট বাতিল ভাতার তালিকায় স্বচ্ছতা ফেরানোর ঘোষণা: পাবে প্রকৃত সুবিধাভোগীরা প্রতিমন্ত্রী ফারজানা মধ্যপ্রাচ্যে ১৬তম দিনে: দুবাই ও কুয়েতে ভয়াবহ হামলা, উত্তাল উপসাগরীয় অঞ্চল ১৬ বছরের ডাউম্যান-ম্যাজিক,আর্সেনাল পাচ্ছে শিরোপার গ্ৰান

আপিল বিভাগের রায়,অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে দেওয়া মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রবিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রায়ে বলা হয়েছে, ‘সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।’

আরও পড়ুন  সরকারি প্রাথমিক শিক্ষকদের নিয়োগে সব বাধা কাটল, আপিল বিভাগে জয় পেলেন ৬,৫৩১ প্রার্থী

এর আগে গত বছরের ২০ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দেন আপিল বিভাগ। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় প্রদান করেন।

পরবর্তীতে ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রস্তুত হওয়ার পর রবিবার তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ৭৪ পৃষ্ঠার এ রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচনকালীন প্রশাসন পরিচালনা এবং প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।

পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করা হয়, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের বিষয়টি সংবিধানগতভাবে নির্ধারিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপিল বিভাগের রায়,অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

আপডেট সময় ০৪:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে দেওয়া মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রবিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রায়ে বলা হয়েছে, ‘সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।’

আরও পড়ুন  রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি