ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৩ ঘণ্টা পর দেশে আবারও ভূমিকম্প অনুভূত পারিবারিক সম্পর্কে আবেগঘন গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘মিউ’ বসুন্ধরা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যে ৫১৮ ফ্ল্যাট জব্দের নির্দেশ এক মাসে ইরান-চীন বাণিজ্য ২.৫৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে নেপাল নির্বাচন ২০২৬: ভোট ৫ মার্চ, লড়াইয়ে ওলি-বালেনসহ শীর্ষ নেতারা শিল্প-সাহিত্যে রাজনীতিবীকরণ সভ্য সমাজের কাজ নয়: প্রধানমন্ত্রী চলতি রোজায় একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মুসলিম নারী কংগ্রেস সদস্য রাশিদা ও ইলহানকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি ট্রাম্পের

চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

চীনা সামরিক পাইলটদের অবৈধভাবে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক এক এলিট ফাইটার পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক মেজর জেরাল্ড ব্রাউন। পাইলট মহলে তিনি ‘রানার’ কল সাইনে পরিচিত ছিলেন। অনুমতি ছাড়াই চীনা সামরিক পাইলটদের প্রতিরক্ষা-সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া এবং এ কাজে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উন্মাদনায় ফ্রান্সে নিহত ২, আহত প্রায় দুই শত, গ্রেপ্তার ৫৫৯

৬৫ বছর বয়সী ব্রাউন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে দীর্ঘ ২৪ বছর দায়িত্ব পালন করেন। তিনি একজন সাবেক এফ-৩৫ প্রশিক্ষক পাইলট ছিলেন এবং যুদ্ধ অভিযানে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহন ও সরবরাহ-সংক্রান্ত সংবেদনশীল ইউনিটেও কমান্ড করেছেন।

এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ও গুপ্তচরবৃত্তি বিভাগের সহকারী পরিচালক রোমান রোজহাভস্কি বলেন, ব্রাউন নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যাদের সুরক্ষার শপথ তিনি নিয়েছিলেন, তাদের বিরুদ্ধেই লড়াই করার জন্য চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি।

মার্কিন কর্মকর্তারা জানান, চীন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বর্তমান ও সাবেক সামরিক সদস্যদের দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আধুনিকায়নের চেষ্টা করছে। এই গ্রেপ্তার সেই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি কঠোর সতর্কবার্তা।

ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জেনিন ফেরিস পিরো বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত যে কেউই আইনের মুখোমুখি হবে।

বিচার বিভাগের তথ্যমতে, ১৯৯৬ সালে সামরিক বাহিনী ছাড়ার পর ব্রাউন প্রথমে বাণিজ্যিক কার্গো পাইলট হিসেবে কাজ করেন। পরে একটি প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠানে যোগ দিয়ে তিনি মার্কিন পাইলটদের এফ-৩৫ ও এ-১০ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেন।

অভিযোগ অনুযায়ী, ব্রাউন ২০২৩ সালের ডিসেম্বরে চীনে যান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ফেরার আগ পর্যন্ত সেখানে অবস্থান করে চীনা সামরিক পাইলটদের প্রশিক্ষণ দেন। এই চুক্তির মধ্যস্থতা করেছিলেন চীনা নাগরিক স্টিফেন সু বিন, যিনি এর আগেও সামরিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

ব্রাউনের বিরুদ্ধে আনা অভিযোগের ধরন অনেকটা সাবেক ইউএস মেরিন কর্পস পাইলট ড্যানিয়েল ডাগান-এর মামলার মতোই। ডাগানকে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড যৌথভাবে সতর্ক করে জানায়, চীন পশ্চিমা সামরিক বাহিনীর অভিজ্ঞ সদস্যদের নিয়োগের মাধ্যমে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে। সতর্কবার্তায় চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি-র নাম উল্লেখ করে বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

চীনা সামরিক পাইলটদের অবৈধভাবে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক এক এলিট ফাইটার পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক মেজর জেরাল্ড ব্রাউন। পাইলট মহলে তিনি ‘রানার’ কল সাইনে পরিচিত ছিলেন। অনুমতি ছাড়াই চীনা সামরিক পাইলটদের প্রতিরক্ষা-সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া এবং এ কাজে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  আফ্রিকার দেশগুলোর জন্য শুল্কমুক্ত বাণিজ্য ঘোষণা করলো চীন