ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :

বগুড়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা, এলাকায় চাঞ্চল্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 77

ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রীতা রানী ওই এলাকার বাসিন্দা বিধান চন্দ্র রায়ের স্ত্রী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার সুবাদে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে রীতা রানী ও তাঁর স্বামী বিধান চন্দ্র রায় দুজনেই শুধু বসবাস করতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার শেষ করে রীতা রানী ও তাঁর স্বামী বিধান চন্দ্র রায় প্রতিদিনের মতো দুটি আলাদা ঘরে ঘুমাতে যান।

আরও পড়ুন  ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

এরপর রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় প্রচণ্ড জোরে ধাক্কার শব্দ শুনে বিধান চন্দ্রের ঘুম ভেঙে যায়। একই সময়ে তিনি পাশের ঘর থেকে তাঁর স্ত্রী রীতা রানীর অস্বাভাবিক গোঙানির শব্দ শুনতে পান। বিপদ টের পেয়ে তিনি দ্রুত স্ত্রীর ঘরে গিয়ে মেঝেতে রীতা রানীর গলাকাটা ও রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

এ সময় তাঁর গগণবিদারী চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসার আগেই দুর্বৃত্তরা সুকৌশলে পালিয়ে যায়। পরে ঘরের সদর দরজাটি খোলা অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে ছুটে আসে।

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সফল (এএসপি) হুমায়ুন কবীর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শয়নকক্ষের মেঝে থেকে ওই গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকালে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কী কারণে বা কারা এই খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার আসল রহস্য উন্মোচনসহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ০৩:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রীতা রানী ওই এলাকার বাসিন্দা বিধান চন্দ্র রায়ের স্ত্রী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার সুবাদে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে রীতা রানী ও তাঁর স্বামী বিধান চন্দ্র রায় দুজনেই শুধু বসবাস করতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার শেষ করে রীতা রানী ও তাঁর স্বামী বিধান চন্দ্র রায় প্রতিদিনের মতো দুটি আলাদা ঘরে ঘুমাতে যান।

আরও পড়ুন  সুরক্ষিত ভবনে খামেনিকে কীভাবে হত্যা করা হলো?