ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি: স্পিকারের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন জমা ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি: মহাসমাবেশ ও সমাবেশের ঘোষণা ২৮ ও ২৯ এপ্রিল হয়নি কোনো লোডশেডিং: বিদ্যুৎ বিভাগ কক্সবাজারের আবাসিক হোটেলের বন্ধ কক্ষ থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৩ ডেমরায় কালি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিস বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে দুই গুরুত্বপূর্ণ বিল পাশ ব্রিটিশ ও পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধনের ঘোষণা আইনমন্ত্রীর দুই হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

২৮ ও ২৯ এপ্রিল হয়নি কোনো লোডশেডিং: বিদ্যুৎ বিভাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

দেশে গত মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই দিন বিদ্যুতের যা চাহিদা ছিল, তার সমপরিমাণ উৎপাদন সম্ভব হওয়ায় গ্রাহকদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।

বিদ্যুৎ বিভাগের এক বার্তায় উল্লেখ করা হয়েছে, গত ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট। ওই দিন চাহিদার বিপরীতে সমপরিমাণ অর্থাৎ ১২ হাজার ১৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। ফলে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়।

আরও পড়ুন  উৎপাদনে ফেরার ১৫ ঘণ্টায় আবারও অচল বড়পুকুরিয়া, বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা

বার্তায় আরও জানানো হয়, ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট। এই চাহিদাও সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ থেকে দাবি করা হয়েছে। এর ফলে টানা দুই দিন দেশে কোনো লোডশেডিং হয়নি বলে জানানো হয়।

বিদ্যুৎ বিভাগের দেওয়া তথ্যমতে, উৎপাদনে ঘাটতি না থাকায় এবং সরবরাহ ব্যবস্থা সচল থাকায় দেশের কোথাও এই দুই দিন লোডশেডিংয়ের প্রয়োজন পড়েনি। গত দুই দিনের উৎপাদন ও চাহিদার পরিসংখ্যান বিশ্লেষণ করে বিদ্যুৎ বিভাগ এই সফলতার কথা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

২৮ ও ২৯ এপ্রিল হয়নি কোনো লোডশেডিং: বিদ্যুৎ বিভাগ

আপডেট সময় ০৫:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দেশে গত মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই দিন বিদ্যুতের যা চাহিদা ছিল, তার সমপরিমাণ উৎপাদন সম্ভব হওয়ায় গ্রাহকদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।

বিদ্যুৎ বিভাগের এক বার্তায় উল্লেখ করা হয়েছে, গত ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট। ওই দিন চাহিদার বিপরীতে সমপরিমাণ অর্থাৎ ১২ হাজার ১৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। ফলে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়।

আরও পড়ুন  গরমে লোডশেডিং সীমিত রাখতে সরকারের প্রচেষ্টা চলছে: জ্বালানি উপদেষ্টা