ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

গরমে লোডশেডিং সীমিত রাখতে সরকারের প্রচেষ্টা চলছে: জ্বালানি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 203

ছবি সংগৃহীত

গরমে লোডশেডিং সীমিত রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানান, বাড়তি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি এবং পর্যাপ্ত কয়লাসহ অন্যান্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে ‘জ্বালানি সংকট থেকে উত্তরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির বলেন, চলতি গ্রীষ্মে দেশের বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে। গ্রাম ও শহরে বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বৈষম্য থাকবে না বলেও তিনি আশ্বস্ত করেন। রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “ক্রাইসিস বললেই রাজনীতিবিদদের সুবিধা হয়। অতীতে সংকট দেখিয়ে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়েছে। অনেকেই সংকটকে সুযোগ হিসেবে নেন।”

আরও পড়ুন  গরমে বিদ্যুৎ সংকট বাড়তে পারে, রোজার মাসে বাড়বে লোডশেডিং

সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনেকে সংবাদ পরিবেশন করছেন যে দেশে ভয়াবহ লোডশেডিং চলছে। অথচ বাস্তবে গত ২৪ এপ্রিল সর্বোচ্চ ১৩৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। প্রকৃতপক্ষে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলে লোডশেডিং হয়। তবে অনেক সময় বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। এসব মেরামতে কিছুটা সময় লাগে, কিন্তু এটিকে লোডশেডিং বলা ঠিক নয়।”

তিনি আরও বলেন, দেশের বিদ্যুৎ ব্যবস্থা যাতে স্থিতিশীল থাকে সেজন্য সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে। এলএনজি সরবরাহ ও কয়লার আমদানির পাশাপাশি দেশীয় জ্বালানির ব্যবহার বাড়ানো নিয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিদ্যুৎ খাতে যে কোনো ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে এবং বাস্তবতা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। ফাওজুল কবির আশা প্রকাশ করেন, সরকার ও জনগণের সহযোগিতায় এবারের গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

নিউজটি শেয়ার করুন

গরমে লোডশেডিং সীমিত রাখতে সরকারের প্রচেষ্টা চলছে: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় ০৮:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

গরমে লোডশেডিং সীমিত রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানান, বাড়তি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি এবং পর্যাপ্ত কয়লাসহ অন্যান্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে ‘জ্বালানি সংকট থেকে উত্তরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির বলেন, চলতি গ্রীষ্মে দেশের বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে। গ্রাম ও শহরে বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বৈষম্য থাকবে না বলেও তিনি আশ্বস্ত করেন। রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “ক্রাইসিস বললেই রাজনীতিবিদদের সুবিধা হয়। অতীতে সংকট দেখিয়ে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়েছে। অনেকেই সংকটকে সুযোগ হিসেবে নেন।”

আরও পড়ুন  মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের কয়লা চালানে ‘মাটি কেলেঙ্কারি’, খালাস বন্ধ করে জাহাজ ফেরত