ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমেরিকানরা যেখানেই থাকুক, আঘাত হানব’: হুঁশিয়ারি ইরান মুখপাত্রের ইব্রাহিম খুলনায় ছিনতাইকালে ‘মিসফায়ার’: সহযোগীর গুলিতেই প্রাণ গেল ছিনতাইকারীর ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান কঠিন বিষয় এড়িয়ে নয়, ঢাকা-দিল্লির খোলামেলা আলোচনা প্রয়োজন: হাইকমিশনার শেরপুরে আবাসিক এলাকায় তেলের ট্যাংক বানিয়ে ব্যবসা, ভ্রাম্যমাণ আদালতের হানা চিতলমারীতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, যুবক নিহত, ১২ বাড়িতে অগ্নিসংযোগ ঈদের ছুটিতেও স্বস্তি নেই শিশু হাসপাতালে, হামের প্রাদুর্ভাবে উপচে পড়া ভিড় পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িত দুই ‘শুটার’ গ্রেফতার, বিদেশি অস্ত্র উদ্ধার বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ২ ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ

শেরপুরে আবাসিক এলাকায় তেলের ট্যাংক বানিয়ে ব্যবসা, ভ্রাম্যমাণ আদালতের হানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচে ২৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন তেলের ট্যাংক বানিয়ে অবৈধভাবে ডিজেল মজুত করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাতে শহরের ব্যস্ততম গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী এক দিনের মধ্যে মজুতকৃত তেল ও তেলের ট্যাংকটি সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, শহরের গোয়ালপট্টি এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেলের ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত ও কেনাবেচা করে আসছিলেন ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  শেরপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত, আহত আরও একজন

অভিযানকালে ওই বিশাল ট্যাংকে ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল মজুত পাওয়া যায়। জনাকীর্ণ আবাসিক এলাকায় এভাবে দাহ্য পদার্থ মজুত রাখা বড় ধরনের অগ্নিঝুঁকির কারণ হওয়ায় আদালত তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীকে জরিমানা করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদুল হাসান জানান, প্রচলিত আইন অমান্য করে তেল মজুত রাখায় শিমলা ট্রেডার্সের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়েছে, যা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে আবাসিক এলাকায় তেলের ট্যাংক বানিয়ে ব্যবসা, ভ্রাম্যমাণ আদালতের হানা

আপডেট সময় ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচে ২৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন তেলের ট্যাংক বানিয়ে অবৈধভাবে ডিজেল মজুত করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাতে শহরের ব্যস্ততম গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী এক দিনের মধ্যে মজুতকৃত তেল ও তেলের ট্যাংকটি সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, শহরের গোয়ালপট্টি এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেলের ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত ও কেনাবেচা করে আসছিলেন ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  শেরপুরে ৫ আগস্টে লুট হওয়া শর্টগান উদ্ধার, আটক ১