ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে ক্লাস বর্জন চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী স্ক্যাম মেসেজ খোলার আগেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপ নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে হোটেলে অ/গ্নি/কা/ণ্ড, বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু চার দেশে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস অক্টোবরে পাঁচ বিভাগীয় ও জেলা শহরে শিশু হাসপাতাল চালুর ঘোষণা ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার, ২১ আগস্ট শপথ নতুন রাষ্ট্রপতির একনেকে ১০ প্রকল্প অনুমোদন পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ড: লোমহর্ষক বর্ণনা দিলেন বাংলাদেশিরা

শেরপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত, আহত আরও একজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 670

ছবি সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের চাপায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেকজন ছাত্র। পুলিশ মাইক্রোবাস ও চালককে আটক করেছে।

আরও পড়ুন  মার্কিন রণতরীতে আগুন, আহত দুই নাবিক

দুর্ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায়। নিহতরা হলেন বড় রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল (১০) ও একই গ্রামের জহুরুল মিয়ার ছেলে জাকারিয়া (১০)। আহত ছাত্র আমিন, তিনিও একই গ্রামের সাহেব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মারকাযুত ত্বাকওয়া মাদ্রাসার তিন ছাত্র সাকিবুল, জাকারিয়া ও আমিন হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় রাংটিয়া এলাকায় পৌঁছালে ঢাকামেট্রো-চ-১৯-৭০৩৩ নম্বরের একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত তিনজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল-আলম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং চালক সাইফুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আটক সাইফুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার খইলকুড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য দ্রুতগতির মাইক্রোবাস চালনাকেই দায়ী করছেন।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত, আহত আরও একজন

আপডেট সময় ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের চাপায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেকজন ছাত্র। পুলিশ মাইক্রোবাস ও চালককে আটক করেছে।

আরও পড়ুন  শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের