ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে : রাষ্ট্রপতি বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের অতর্কিত হামলা প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধে দণ্ডিতদের নাম যুক্ত করে ত্রয়োদশ সংসদে শোকপ্রস্তাব গৃহীত নতুন নোট বিক্রি বেআইনি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন আহমেদ আযম খান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ড. মোহাম্মদ ইউনূস বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন স্পিকার মেজর (অব.) হাফিজ যুদ্ধ ইরানি শাসকগোষ্ঠীকে আরো শক্তিশালী করে ফেলবে— ইরানি গণতন্ত্রকামীদের মত যুদ্ধ বন্ধে ৩ শর্ত ইরানের; অন্যথায় মধ্যপ্রাচ্যজুড়ে হামলার হুঁশিয়ারি

নতুন নোট বিক্রি বেআইনি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিটি উৎসবকে কেন্দ্র করে নতুন নোটের চাহিদা দেখা যায়। তবে নতুন নোটের প্রতি এই আকাঙ্ক্ষা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। কারণ দেশ ধীরে ধীরে নগদবিহীন লেনদেন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন  খেলাপি ঋণ ৪ লাখ ২০ হাজার কোটি টাকা, চাপ বাড়ছে ব্যাংক খাতে: বাংলাদেশ ব্যাংক

মুখপাত্র আরও বলেন, নতুন নোট কোনো পণ্য নয় যে তা বিক্রি করা যাবে। নতুন নোটকে পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। কেউ যদি এ ধরনের কাজে জড়িত থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক থেকে যদি নতুন নোট বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করা হয় এবং এতে কোনো কর্মকর্তা জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

নতুন নোট বিক্রি বেআইনি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আপডেট সময় ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিটি উৎসবকে কেন্দ্র করে নতুন নোটের চাহিদা দেখা যায়। তবে নতুন নোটের প্রতি এই আকাঙ্ক্ষা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। কারণ দেশ ধীরে ধীরে নগদবিহীন লেনদেন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন  ব্যাংক মার্জার: ‘শূন্য’ হওয়া শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা