ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প পাকিস্তান- আফগানিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে? হবিগঞ্জে জলমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় যুবকের মৃত্যু, একমাস পর ফিরল মরদেহ বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১ অস্ত্র নিয়ে খেলার সময় শিশু সন্তানের মিসফায়ারে এসআই গুলিবিদ্ধ ঈদে ভালোবাসা আর স্বপ্নের বার্তা নিয়ে এলো কন্সট্যান্টের ‘ইচ্ছের আকাশ’ শেষ ১০ সেকেন্ডকে ইস্যু করে অপসাংবাদিকতা—রাকিবুল ইসলাম রাকিব জাতীয় নির্বাচনে আমাদের হক কেড়ে নেয়া হয়েছে: জামায়াত আমির চাঁদপুরে চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা, বরসহ আহত তিন

অস্ত্র নিয়ে খেলার সময় শিশু সন্তানের মিসফায়ারে এসআই গুলিবিদ্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

নাটোরে নিজ বাসায় শিশু সন্তানের হাতে থাকা পিস্তলের মিসফায়ারে দেওয়ান মামুন নামে এক উপপরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সের ভেতরের নিজ বাসায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এসআইকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  টেকনাফে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ

জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, বিদেশি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পালন শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরের নিজ বাসায় ফেরেন এসআই মামুন। এ সময় নিজের ব্যবহৃত সরকারি পিস্তলটি বিছানার ওপর রেখে তিনি ওয়াশরুমে যান। তখন তার শিশু পুত্র পিস্তলটি নিয়ে খেলার সময় হঠাৎ মিস ফায়ার হয় এবং গুলিটি এসআই দেওয়ান মামুনের বাম পায়ে বিদ্ধ হয়।

তিনি জানান, ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ওই ক্লিনিকে গুলিবিদ্ধ এসআইকে দেখতে যান। এটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, তবে তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

অস্ত্র নিয়ে খেলার সময় শিশু সন্তানের মিসফায়ারে এসআই গুলিবিদ্ধ

আপডেট সময় ১০:৩৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

নাটোরে নিজ বাসায় শিশু সন্তানের হাতে থাকা পিস্তলের মিসফায়ারে দেওয়ান মামুন নামে এক উপপরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সের ভেতরের নিজ বাসায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এসআইকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  নাটোরে বিএনপির মতবিনিময়সভায় দুই গ্রুপের সংঘর্ষ, ২ জন গুলিবিদ্ধসহ আহত ৫