ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 174

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে হস্তক্ষেপ করবে না তার নেতৃত্বাধীন প্রশাসন। গত কাল শুক্রবার ওয়াশিংটনে সাংবাবিদকের প্রশ্নের উত্তরে এই সংঘাতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, “পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ফের যুদ্ধ শুরু হয়েছে। আপনি কি এতে হস্তক্ষেপ করতে ইচ্ছুক?”

আরও পড়ুন  ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ: খেলাধুলায় নিষিদ্ধ হলেন ট্রান্স নারীরা

জবাবে ট্রাম্প বলেন, “বেশ, আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে এবং তা খুব, খুব ভালো। পাকিস্তানে একজন মহান প্রধানমন্ত্রী এবং মহান জেনারেল আছেন। তাদের দু’জনকে আমি সত্যিই সম্মান করি এবং আমি মনে করি, পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে, হ্যাঁ।”

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুতে গত চার বছরেরও বেশি সময় ধরে কাবুলে সঙ্গে দ্বন্দ্ব চলছে ইসলামাবাদের। ইসলামাদের অভিযোগ, কাবুলে ক্ষমতাসীন তালেবান শাসকগোষ্ঠী টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তালেবান সরকার বরাবর এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ওপর হামলা চালায় টিটিপি। সেই হামলার প্রতিক্রিয়ায় গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার এবং পাকতিয়া প্রদেশে টিটিপির ঘাঁটিগুলো লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করে পাকিস্তানের বিমান বাহিনী, এতে দুই প্রদেশে ৮০ জন নিহত হন।

সেই বিমান অভিযানের ‘বদলা’ নিতে গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টার দিকে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর সেনা চৌকিগুলো লক্ষ্য অতর্কিত হামলা চালায় আফগান সেনারা এবং ৫৫ জন সেনাকে হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণ করে রাত ১২টার দিকে ফিরে যায় তারা।

এই হামলার কয়েক ঘণ্টা পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান এবং রাত ৩টা ৪৫ মিনিটে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

আপডেট সময় ১১:৩৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে হস্তক্ষেপ করবে না তার নেতৃত্বাধীন প্রশাসন। গত কাল শুক্রবার ওয়াশিংটনে সাংবাবিদকের প্রশ্নের উত্তরে এই সংঘাতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, “পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ফের যুদ্ধ শুরু হয়েছে। আপনি কি এতে হস্তক্ষেপ করতে ইচ্ছুক?”

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র”