১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :

বিজয়ী হলে মিছিল নয়, আল্লাহর উদ্দেশে সিজদা করবো: জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বিজয় মিছিল বা উচ্ছ্বাস না করে আল্লাহর উদ্দেশে সিজদা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো।’

বিজয়ী হলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘মনভরে আল্লাহ তা’আলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো।’

নিউজটি শেয়ার করুন

বিজয়ী হলে মিছিল নয়, আল্লাহর উদ্দেশে সিজদা করবো: জামায়াত আমির

আপডেট সময় ০৭:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬