ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

সংসদ নির্বাচন: ছয় জেলায় ভোটকেন্দ্র ঘিরে ৬ জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3058

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দেশের ছয় জেলায় মোট ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় এসব ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়ার পর মারা গেছেন। খুলনায় একজনের মৃত্যু ঘিরে ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন  ভারতের বিশাখাপত্তনমে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্য

সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তা মুজাহিদুল ইসলাম (৪৮) অসুস্থ হয়ে পড়েন। সকাল ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

খুলনা

খুলনা নগরীর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনার মধ্যে মহিবুজ্জামান কচি (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়। বিএনপির পক্ষ থেকে ধাক্কার অভিযোগ তোলা হলেও পুলিশ বলছে, ধাক্কাধাক্কির প্রমাণ পাওয়া যায়নি; অসুস্থ হয়ে পড়ার পর তাকে সরিয়ে নেওয়া হয়।

মানিকগঞ্জ

শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে বাবু মিয়া (৬৫) অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, স্ট্রোক করে মারা গেছেন তিনি।

চট্টগ্রাম

নগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে মো. মনু মিয়া (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা

সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া এলাকায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বাশেদ আলী নামে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন বলছে, এটি স্বাভাবিক মৃত্যু।

ঢাকা

যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন কেন্দ্রে ভোট দিতে গিয়ে সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন আলী আবু সাঈদ সরকার (৫৩)। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের ভাষ্য, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু অসুস্থতাজনিত। তবে খুলনার ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

সংসদ নির্বাচন: ছয় জেলায় ভোটকেন্দ্র ঘিরে ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দেশের ছয় জেলায় মোট ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় এসব ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়ার পর মারা গেছেন। খুলনায় একজনের মৃত্যু ঘিরে ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন  ওমানে প্রাইভেটকারের ভেতর চার বাংলাদেশি ভাইয়ের রহস্যজনক মৃত্যু