১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :

ঢাকা-৮ আসনে ভোট দিলেন কাবিলা, দেখা হলো প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 22

ছবি:সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকারাও পিছিয়ে নেই। আজ ঢাকা-৮ আসনের আরামবাগ কেন্দ্রে ভোট দিতে আসেন জনপ্রিয় অভিনেতা কাবিলা (নজরুল ইসলাম শামীম)। সেখানে তাঁর দেখা হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে প্রার্থী এবং প্রার্থীর সঙ্গে অভিনেতা উভয়েই বেশ কিছুক্ষণ হাসি-ঠাট্টা ও কুশল বিনিময়ে মেতে ওঠেন।

আজ (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, আরামবাগ কেন্দ্রে তারকা ভোটার কাবিলাকে দেখে প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী নিজেই এগিয়ে যান। হাসিমুখে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি কাবিলার কাছে সমর্থন ও ভোট চান। ‘কাবিলা’ও বেশ হাসিখুশি মেজাজে প্রার্থীর সঙ্গে কথা বলেন।

রুপালি পর্দার এক সময়ের নিয়মিত মুখ কাবিলা এখন অনেকটা নিভৃতে। দীর্ঘদিন কণ্ঠনালীর সমস্যায় ভোগায় তিনি আগের মতো উচ্চস্বরে সংলাপ দিতে পারছেন না। স্বরযন্ত্রের এই সমস্যার কারণে বর্তমানে কাজ কমিয়ে দিতে বাধ্য হয়েছেন এই গুণী শিল্পী।

তবে ভোটের মাঠে তাঁর উপস্থিতি ভক্তদের মাঝে আনন্দ ছড়িয়েছে। কুশল বিনিময় শেষে দুজনেই হাসিমুখে যে যাঁর কাজে ফিরে যান।
।কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হয়ে সাধারণ ভোটাররা সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করছেন। আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-৮ আসনে ভোট দিলেন কাবিলা, দেখা হলো প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে

আপডেট সময় ০৩:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬