ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

দাবি না মানা পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 1322

ছবি সংগৃহীত

সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটি জানিয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বুধবার (৭ জানুয়ারি) দেওয়া এক লিখিত নোটিশে সমিতি জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে দেশের সব এলাকায় এলপিজি সিলিন্ডার বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।

আরও পড়ুন  এলপিজি সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ

এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এলপিজি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তখনই তারা হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না পাওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে এলপিজি সিলিন্ডারের দাম নতুন করে সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানান তারা। এসব দাবি পূরণ না হলে সারা দেশে এলপিজি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।

বুধবার রাত ১১টার দিকে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তিনি জানান, এদিন বেলা ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মেনে নেওয়া হলে সঙ্গে সঙ্গে বিক্রি শুরু হবে, আর সমাধান না এলে কর্মসূচি অব্যাহত থাকবে।
এলপিজি সরবরাহ বন্ধের ঘোষণায় সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এখন সবাই তাকিয়ে আছে বিইআরসি ও ব্যবসায়ীদের মধ্যকার বৈঠকের ফলাফলের দিকে।

নিউজটি শেয়ার করুন

দাবি না মানা পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

আপডেট সময় ১১:৫০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটি জানিয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বুধবার (৭ জানুয়ারি) দেওয়া এক লিখিত নোটিশে সমিতি জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে দেশের সব এলাকায় এলপিজি সিলিন্ডার বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।

আরও পড়ুন  এক দিনের জন্য পাকিস্তানের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা