ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
শিশু ধর্ষণ মামলায় চট্টগ্রামে প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে মেধার অভাব নেই, প্রয়োজন গবেষণার সুযোগ: মাহদী আমিন গ্যাস সংকটের মূল কারণ অনুসন্ধান ও উত্তোলনে ঘাটতি: একান্ত সাক্ষাৎকারে ড. বদরুল ইমাম গালিগালাজ আর গঠনমূলক সমালোচনা এক বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি ইরানি জাহাজে মার্কিন হামলা, নিহত ১ ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারের বিকল্প নেই’ ১৭ সেপ্টেম্বর ফেনী যাচ্ছেন না প্রধানমন্ত্রী টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু

জনগণের ভোটাধিকার নিশ্চিতেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলছে: ড. মঈন খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 770

ছবি সংগৃহীত

বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি—নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ফিরে পাওয়া। তাই গণতন্ত্র ফিরিয়ে দিতে প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর পাঁচদোনা মোড়ের মোমেন খান চত্বরে আয়োজিত ‘কারা বিদ্রোহ বার্ষিকী ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে’ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানাল বাংলাদেশ

ড. মঈন খান বলেন, “আমরা ক্ষমতার লোভে আন্দোলন করছি না। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য। তারেক রহমান লন্ডন থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন ও সংগঠিত করছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের তরুণ সমাজ ও ছাত্রজনতার আরও সংগঠিত হওয়া এখন জরুরি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ থানা বিএনপির সভাপতি মো. আবদুল সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন।

সভায় শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহতদের মাঝে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন ড. মঈন খান।

আলোচনায় অংশ নেন শহীদ স্কুলছাত্র তাহমিদ ভূঁইয়ার পিতা রফিকুল ইসলাম, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

বক্তারা অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান, যেন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সুষ্ঠুভাবে।

তারা বলেন, শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

জনগণের ভোটাধিকার নিশ্চিতেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলছে: ড. মঈন খান

আপডেট সময় ১২:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি—নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ফিরে পাওয়া। তাই গণতন্ত্র ফিরিয়ে দিতে প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর পাঁচদোনা মোড়ের মোমেন খান চত্বরে আয়োজিত ‘কারা বিদ্রোহ বার্ষিকী ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে’ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রদলে, তাঁরা এখন মন্ত্রিসভায়