ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

সাবেক সংসদ সদস্য মমতাজের ৬ দিনের রিমান্ডে মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 172

ছবি সংগৃহীত

মানিকগঞ্জের দুটি পৃথক মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) সকালে তাকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ জেলা কোর্টে আনা হয়।

মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতের বিচারক নূর হোসেন এই রিমান্ডের আদেশ দেন। এর আগে ১৩ মে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। একইসঙ্গে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন  সুব্রত বাইনসহ চারজন ১৪ দিনের রিমান্ডে

অন্যদিকে, একটি পুরনো মামলায় আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় মোট রিমান্ডের মেয়াদ দাঁড়ায় ছয় দিন।

কোর্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের সিংগাইরের গোবিন্দলে চারজনকে হত্যা মামলায় মমতাজকে আসামি করে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ১২ মে রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া, ভিন্ন আরেকটি মামলায় অভিযোগ রয়েছে ২০২৩ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মো. সাগর নামে এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের সময় সাগরের বুকে গুলি লাগে এবং শরীর ভেদ করে বেরিয়ে যায়। পরে তিনি হাসপাতালে মারা যান।

ঘটনার চার মাস পর, গত ২৭ নভেম্বর নিহত সাগরের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে আরও ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম ওই মামলার ৪৯ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত।

প্রসঙ্গত, মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হন। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

নিউজটি শেয়ার করুন

সাবেক সংসদ সদস্য মমতাজের ৬ দিনের রিমান্ডে মঞ্জুর

আপডেট সময় ০১:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

মানিকগঞ্জের দুটি পৃথক মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) সকালে তাকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ জেলা কোর্টে আনা হয়।

মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতের বিচারক নূর হোসেন এই রিমান্ডের আদেশ দেন। এর আগে ১৩ মে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। একইসঙ্গে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন  অভিনেতা সিদ্দিক রিমান্ড শেষে কারাগারে