ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩, মহাসড়কে যানজট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 211

ছবি সংগৃহীত

ঢাকা–বরিশাল মহাসড়কে মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় তিনজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একটি ভ্যানের ওপর বসে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩, মহাসড়কে যানজট

আপডেট সময় ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬