ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

গাজায় আরও রক্তঝরা দিন: ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৬, আহত শতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 361

ছবি সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় আরও ৮৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু।

আরও পড়ুন  গাল গ্যাডটের ‘ওয়াক অব ফেম’ সম্মাননা ঘিরে উত্তেজনা, অনুষ্ঠান ঘিরে মুখোমুখি ইসরায়েল ও ফিলিস্তিনপন্থীরা

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই ভয়াবহ হামলা চালানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গাজা শহরের আল-আহলি হাসপাতাল এখন রোগীতে উপচে পড়ছে আর কোনও শয্যা খালি নেই। আহতদের সেবা দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বাস্থ্যকর্মীরা।

শুক্রবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলের সর্বশেষ দফায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন বলে জানায় আল জাজিরা। একইসঙ্গে, জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান এক বিবৃতিতে জানান, চলতি বছরের ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে প্রতিদিন গড়ে শতাধিক ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫০ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজারের বেশি। নিহতদের প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু যা এই যুদ্ধের ভয়াবহতা আরও স্পষ্ট করে তোলে।

জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বারবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাতে কর্ণপাত করছেন না। তিনি জানিয়েছেন, হামাসকে পুরোপুরি নিঃশেষ করা এবং সকল ইসরায়েলি জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

এদিকে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক আদালত আইসিজে-তে মামলা দায়ের করা হয়েছে। তবে আন্তর্জাতিক চাপ ও মানবিক বিপর্যয় সত্ত্বেও গাজায় আকাশ থেকে বোমা বর্ষণ থামছে না।

নিরপরাধ শিশুদের কান্না, ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি আর হাসপাতালের সামনে স্বজন হারানো মানুষের আহাজারি গাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল।

নিউজটি শেয়ার করুন

গাজায় আরও রক্তঝরা দিন: ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৬, আহত শতাধিক

আপডেট সময় ০২:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় আরও ৮৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু।

আরও পড়ুন  যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২০০-এর বেশি