ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

লোকসঙ্গীতের গুণী শিল্পী সুষমা দাশ পরলোক গমন করেছেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 687

ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ পরলোক গমন করেছেন। বুধবার (২৬ মার্চ) বিকেলে সিলেটের হাওলদারপাড়ার নিজ বাসভবনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুষমা দাশ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এই শিল্পী বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার এবং বাউল কামাল পাশা সহ বাংলাদেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে একসঙ্গে গান করেছেন। লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হন এবং অসংখ্য পুরস্কার অর্জন করেন।

আরও পড়ুন  আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

সুষমা দাশ ১৯২৯ সালে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

লোকসঙ্গীতের গুণী শিল্পী সুষমা দাশ পরলোক গমন করেছেন

আপডেট সময় ১২:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ পরলোক গমন করেছেন। বুধবার (২৬ মার্চ) বিকেলে সিলেটের হাওলদারপাড়ার নিজ বাসভবনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুষমা দাশ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এই শিল্পী বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার এবং বাউল কামাল পাশা সহ বাংলাদেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে একসঙ্গে গান করেছেন। লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হন এবং অসংখ্য পুরস্কার অর্জন করেন।

আরও পড়ুন  একুশে পদক ২০২৫: ১৮ গুণীজন ও এক দলকে সম্মাননা দিলেন প্রধান উপদেষ্টা