ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ঈদে বাড়বে যৌথবাহিনীর তৎপরতা, অপরাধ দমনে জিরো টলারেন্সে থাকবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 327

ছবি সংগৃহীত

ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করতে যৌথবাহিনীর টহল ও তল্লাশি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাওয়া যেকোনো গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন  ঈদ কবে হবে—২০ মার্চ, নাকি ২১ মার্চ?

বিশেষ করে মহাসড়ক ও জনবহুল এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের তল্লাশি চালানো হবে। বড় অঙ্কের অর্থ এক স্থান থেকে অন্যত্র সরাতে হলে পুলিশি সহায়তা নিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ পর্যন্ত যত নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে, তা আদালতে রিপোর্ট আকারে পেশ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।”

এদিকে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। “শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। বাস্তবতার আলোকে যা সম্ভব, তা দ্রুত পরিশোধ করতে হবে।”

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে মাদকের সরবরাহ ও ব্যবহার বেড়ে যায়। তাই মাদক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির পাশাপাশি অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

ঈদে বাড়বে যৌথবাহিনীর তৎপরতা, অপরাধ দমনে জিরো টলারেন্সে থাকবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করতে যৌথবাহিনীর টহল ও তল্লাশি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাওয়া যেকোনো গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন  ভাঙ্গার অবরোধ তুলে নিতে সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা