ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

প্রবাসীদের ভোটার নিবন্ধনে আগ্রহ, নয় মাসে আবেদন ৪২ হাজারের বেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 423

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের হার বাড়ছে। গত নয় মাসে ৪২ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার হতে অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে নিবন্ধন করে দূতাবাসে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদান করতে হচ্ছে।

আরও পড়ুন  সৌদিতে ‘হুরুব’ আতঙ্কে বাংলাদেশি প্রবাসীরা, পড়ছেন প্রতারণার ফাঁদে

সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে, যেখানে ১৮ হাজার ৫৮৯ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। অন্যদিকে, সবচেয়ে কম আবেদন এসেছে মালয়েশিয়া থেকে, মাত্র ৭৮৪টি।

এই সময়ে জমা পড়া ৪২ হাজার ২৬৯টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩ হাজার ৪০১টি বাতিল হয়েছে। উপজেলা নির্বাচন অফিসে ২০ হাজার ১৮৪টি আবেদন তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে ১৭ হাজার ৬০৭ জনের আবেদন অনুমোদিত হয়েছে, আর ৪৫৭ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এখন পর্যন্ত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ২২ হাজার ১২৮ জনের আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্বাচন কমিশন কাজ চালিয়ে যাচ্ছে।

নির্বাচন কমিশন বলছে, বিশ্বের ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা উল্লেখযোগ্য। তাই শুধু এই সাতটি দেশে নয়, আরও বেশি দেশে নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বায়রা-এর সহযোগিতায় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। প্রবাসীদের ভোটার অন্তর্ভুক্তির মাধ্যমে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের ভোটার নিবন্ধনে আগ্রহ, নয় মাসে আবেদন ৪২ হাজারের বেশি

আপডেট সময় ০৩:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের হার বাড়ছে। গত নয় মাসে ৪২ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার হতে অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে নিবন্ধন করে দূতাবাসে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদান করতে হচ্ছে।

আরও পড়ুন  ইইউ’র সহায়তায় ভোটার সচেতনতা বৃদ্ধি ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে