ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অ্যান্টিগুয়া ও বার্বুডা: ক্যারিবীয় সাগরের ছোট দ্বীপরাষ্ট্র আপিল বিভাগের রায়,অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিসিবির নারী উইমেন্স কাপ’ আয়োজনের ঘোষণা সিআইডিতে নতুন ভেস্ট বিতরণ,কিউআর কোড স্ক্যান করলেই মিলবে কর্মকর্তার পরিচয় ২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান এয়ার অ্যাম্বুলেন্সে স্ত্রী ও সন্তানের সাথে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আকাশসীমা সংকট: শাহজালালে ৫০০ ফ্লাইট বাতিল ভাতার তালিকায় স্বচ্ছতা ফেরানোর ঘোষণা: পাবে প্রকৃত সুবিধাভোগীরা প্রতিমন্ত্রী ফারজানা মধ্যপ্রাচ্যে ১৬তম দিনে: দুবাই ও কুয়েতে ভয়াবহ হামলা, উত্তাল উপসাগরীয় অঞ্চল ১৬ বছরের ডাউম্যান-ম্যাজিক,আর্সেনাল পাচ্ছে শিরোপার গ্ৰান

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / 206

এক বিবৃতিতে এআইআইএমএস বলেছে, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়স জনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে অজ্ঞান হয়ে যান তিনি। হাসপাতালে আনার পর চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯ টা ৫১মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

২০০৯ সালে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। ২০২১ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি। বয়স জনিত অসুস্থতার কারণে সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

ড. মনমোহন সিং ১৯৭১ সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে সরকারি কর্মজীবন শুরু করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দেশটির অর্থনৈতিক সংস্কারের এক নতুন অধ্যায় সূচিত হয়।

২০১৪ সালে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মনমোহন সিং কংগ্রেস নেতৃত্বাধীন জোটের প্রধানমন্ত্রী হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কংগ্রেস গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে।

চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন সিং। এর আগে রাজ্যসভার সদস্য হিসেবে দীর্ঘদিন দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

৯২ বছর বয়সী এই প্রবীণ নেতার মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদানকে স্মরণ করে রাজনৈতিক নেতারা শ্রদ্ধা জানাচ্ছেন। 

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি মনমোহন সিংয়ের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে নিজে ডুব দিয়েছেন স্মৃতির সাগরে। তিনি যে সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময়ে প্রধানমন্ত্রীর পদে ছিলেন মনমোহন। সেই সময়ের স্মৃতি রোমন্থন করেছেন মোদি। জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায়ই তার কথা হত। নানা বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতেন।

নিউজটি শেয়ার করুন

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

আপডেট সময় ০২:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪