ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন; ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আজকের নামাজের সময়সূচি: ৪ এপ্রিল ২০২৬ মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছাল চীনা জাহাজ ‘সিনেমাটি ভালো, দেখতে পারেন সবাই’: সপরিবারে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী রাজনীতি করতে হলে শিক্ষকতা ছাড়ুন: ডেপুটি স্পিকার এসএসসি পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর প্রস্তুতি সন্তানকে হাম ও ছোঁয়াচে রোগ থেকে বাঁচাতে যে দোয়া পড়বেন টানা দামে আগুন: ভরিতে ২.৪৭ লাখ ছাড়াল স্বর্ণ, চাপে ক্রেতারা দীর্ঘদিন সংসার করলে স্বামী-স্ত্রীর চেহারা কি সত্যিই মিলে যায়? আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বিমানবাহিনীর ‘আকাশ বিজয়’ মহড়া

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন মুখপাত্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 159

ছবি সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর এড়িয়ে গেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস। স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ‘কূটনৈতিক আলোচনার অংশ’ হওয়ায় আগাম মন্তব্য করা সম্ভব নয়।

ব্রিফিংয়ে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘নির্বাচনের মাত্র কয়েক দিন আগে ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই মাস পার হয়েছে, এখন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান কী?’

আরও পড়ুন  সপ্তাহজুড়ে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের যে কাজগুলো প্রশংসিত-

এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ট্যামি ব্রুস বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ধরনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিমালা ও সিদ্ধান্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করেন। তবে এসব বিষয় সংবেদনশীল ও কূটনৈতিক আলোচনার অংশ হওয়ায় আগাম কোনো মন্তব্য করতে চাই না। এখান থেকে অনুমান নির্ভর বক্তব্য দেওয়া ঠিক হবে না।’

মুখপাত্রের এমন বক্তব্যের ফলে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের নীতিমালা এখনও স্পষ্ট হলো না। ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় হিন্দুদের ওপর হামলা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে জোরালো অবস্থান নিলেও এখন পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের এমন অস্পষ্ট অবস্থান নিয়ে বাংলাদেশি কমিউনিটি ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যেও কৌতূহল সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের ওপর বিচ্ছিন্ন হামলার ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে আলোচনা ও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন মুখপাত্র

আপডেট সময় ১২:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর এড়িয়ে গেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস। স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ‘কূটনৈতিক আলোচনার অংশ’ হওয়ায় আগাম মন্তব্য করা সম্ভব নয়।

ব্রিফিংয়ে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘নির্বাচনের মাত্র কয়েক দিন আগে ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই মাস পার হয়েছে, এখন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান কী?’

আরও পড়ুন  বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি