ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ম্যারাডোনার মৃত্যুর পেছনে অবহেলা?: সাত চিকিৎসকের বিরুদ্ধে মামলা ও বিচার শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 445

ছবি সংগৃহীত

২০২০ সালের ২৫ নভেম্বর, ফুটবল দুনিয়ার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার আকস্মিক মৃত্যু সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। তার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন ওঠে অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু, নাকি চিকিৎসকদের অবহেলায় তার জীবন শেষ হয়ে গেছে? তার মৃত্যুর পর ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত আটজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসা অবহেলা এবং অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে ১১ মার্চ।

ম্যারাডোনার মৃত্যু মস্তিষ্কের অস্ত্রোপচারের দু’সপ্তাহ পর। তিনি বুয়েনস আয়ার্সের এক অভিজাত এলাকায় ভাড়া করা একটি বাড়িতে থাকতেন। বিশ্বকাপ জয়ী এই ফুটবল কিংবদন্তির মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। দীর্ঘদিন ধরে কোকেইন ও মদ্যপানসহ নানা আসক্তির কারণে তার স্বাস্থ্য পরিস্থিতি অবনতির দিকে চলে গিয়েছিল।

আরও পড়ুন  এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর বিচার: প্রধানমন্ত্রী

এই মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন নিউরোসার্জন, মনোরোগবিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, মেডিকেল কো-অর্ডিনেটর, নার্স কো-অর্ডিনেটর, চিকিৎসক এবং রাতের পালার নার্স। ম্যারাডোনাকে দিনের বেলায় দেখভাল করতেন এক নার্স, যার বিচার আলাদাভাবে হবে। সরকারি কৌঁসুলি দাবি করেছেন, এই চিকিৎসক দল ম্যারাডোনাকে বাড়িতে চিকিৎসাসেবা নেয়ার জন্য চাপ দিয়েছিল, যা ছিল ‘অবিবেচনাপ্রসূত’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ সিদ্ধান্ত।

আধিকারিকরা জানিয়েছেন, যদি চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা প্রমাণিত হয়, তবে তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। তারা এমন একটি পদক্ষেপ গ্রহণে দায়ী, যা তারা জানতেন ম্যারাডোনার মৃত্যুর কারণ হতে পারে।

বিচারপ্রক্রিয়া এখনও চলমান এবং বুয়েনস আইরেসের সান ইসিদ্রো শহরতলীতে এই বিষয়ে ১০০ জনের বেশি সাক্ষী সাক্ষ্য দেবেন। ম্যারাডোনার পরিবারের সদস্যসহ তার বহু বছরের চিকিৎসকও এই মামলায় সাক্ষ্য দেবেন। শুনানি জুলাই পর্যন্ত চলতে পারে।

ম্যারাডোনার ফুটবল ক্যারিয়ার অসাধারণ ছিল। ১৯৮৬ বিশ্বকাপে তার একক নৈপুণ্যে আর্জেন্টিনা জয়ী হয়েছিল বিশ্বকাপ। এরপর থেকে তিনি বিশ্বব্যাপী এক অমর কিংবদন্তি হয়ে উঠেছিলেন।

নিউজটি শেয়ার করুন

ম্যারাডোনার মৃত্যুর পেছনে অবহেলা?: সাত চিকিৎসকের বিরুদ্ধে মামলা ও বিচার শুরু

আপডেট সময় ১১:৪০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

২০২০ সালের ২৫ নভেম্বর, ফুটবল দুনিয়ার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার আকস্মিক মৃত্যু সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। তার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন ওঠে অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু, নাকি চিকিৎসকদের অবহেলায় তার জীবন শেষ হয়ে গেছে? তার মৃত্যুর পর ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত আটজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসা অবহেলা এবং অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে ১১ মার্চ।

ম্যারাডোনার মৃত্যু মস্তিষ্কের অস্ত্রোপচারের দু’সপ্তাহ পর। তিনি বুয়েনস আয়ার্সের এক অভিজাত এলাকায় ভাড়া করা একটি বাড়িতে থাকতেন। বিশ্বকাপ জয়ী এই ফুটবল কিংবদন্তির মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। দীর্ঘদিন ধরে কোকেইন ও মদ্যপানসহ নানা আসক্তির কারণে তার স্বাস্থ্য পরিস্থিতি অবনতির দিকে চলে গিয়েছিল।

আরও পড়ুন  মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা