ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান

এআই প্রযুক্তির কারণে ডিবিএস ব্যাংকে ৪ হাজার কর্মী ছাঁটাই করল সিঙ্গাপুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 153

ছবি সংগৃহীত

সিঙ্গাপুর, ২৬ ফেব্রুয়ারি: সিঙ্গাপুরের বৃহত্তম ব্যাংক ডিবিএস, ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে। এর ফলে ৪ হাজার কর্মী চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ সম্পর্কিত প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করেছে।

ডিবিএস ব্যাংক জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে অনেক দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে সক্ষম। এজন্য প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর করা হবে।

আরও পড়ুন  সিঙ্গাপুরে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ফল রোববার

তবে ব্যাংক কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এই সিদ্ধান্তের প্রভাব স্থায়ী কর্মীদের ওপর পড়বে না। মূলত অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের পরিবর্তে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা এবং ব্যাংকিং খাতে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার দেখে বিশেষজ্ঞরা অনুমান করছেন, এ ধরনের পরিবর্তন ভবিষ্যতে অন্যান্য ব্যাংকগুলোতেও দেখা যাবে। ডিবিএস ব্যাংকটি ১০ বছরেরও বেশি সময় ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং এই পদক্ষেপের মাধ্যমে তারা ব্যাংকিং খাতে পুরোপুরি প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দিকে এগিয়ে যেতে চায়।

বর্তমানে ব্যাংকটিতে প্রায় ১৭ হাজার কর্মী রয়েছে। এআই প্রযুক্তি চালু হলে কিছু কর্মী চাকরি হারাতে পারেন, তবে ব্যাংক কর্তৃপক্ষ নতুন ধরনের দক্ষ জনবল নিয়োগের পরিকল্পনাও নিয়েছে।

ডিবিএস ব্যাংকের এ উদ্যোগ ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহারের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং এটি ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

নিউজটি শেয়ার করুন

এআই প্রযুক্তির কারণে ডিবিএস ব্যাংকে ৪ হাজার কর্মী ছাঁটাই করল সিঙ্গাপুর

আপডেট সময় ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

সিঙ্গাপুর, ২৬ ফেব্রুয়ারি: সিঙ্গাপুরের বৃহত্তম ব্যাংক ডিবিএস, ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে। এর ফলে ৪ হাজার কর্মী চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ সম্পর্কিত প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করেছে।

ডিবিএস ব্যাংক জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে অনেক দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে সক্ষম। এজন্য প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর করা হবে।

আরও পড়ুন  ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তে হারের বেদনায় বাংলাদেশ