ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 162

ছবি:সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে বলে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) জানানো হয়েছে।

মির্জা আব্বাস গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারান। অবস্থার দ্রুত উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন  খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

হাসপাতালে অবস্থানকালে মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হাসপাতালে উপস্থিত থাকাকালীন মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।

এছাড়া মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা সকলেই তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি খোঁজেন।

নিউজটি শেয়ার করুন

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

আপডেট সময় ০৩:০০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে বলে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) জানানো হয়েছে।

মির্জা আব্বাস গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারান। অবস্থার দ্রুত উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন  মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন