ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 380

ছবি সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। প্রকৃতিকে পরাজিত করা যায় না, বরং তার নিয়ম মেনে চললেই ভবিষ্যৎ নিরাপদ হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সেনানিবাস এলাকায় ইউনিভার্সিটি অব স্কলারস-এর প্রথম সমাবর্তনে কনভোকেশন প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দেন তিনি। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষার প্রকৃত মূল্যায়ন তখনই হয়, যখন তা সমাজ ও দেশের কল্যাণে ব্যবহৃত হয়। শুধু সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ করলেই পরিবর্তন আসে না, বাস্তব উদ্যোগ নিতে হবে।”

আরও পড়ুন  মুসলিম দেশগুলোকে লক্ষ্য অর্জনে একযোগে কাজের আহ্বান পরিবেশ উপদেষ্টার

তিনি আরও বলেন, শব্দ ও পলিথিন দূষণ আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি নয়, বরং দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্বও নিতে হবে।

নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আগামী বাংলাদেশের চেহারা নির্ভর করছে আজকের তরুণ প্রজন্মের ওপর। তিনি বলেন, “আমরা প্রায়ই অন্যদের দোষ দেই, কিন্তু নিজেরা বদলাতে চাই না। সরকার একা পরিবর্তন আনতে পারবে না, আমাদের প্রত্যেককে পরিবর্তনের অংশ হতে হবে।”

সেবাপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে প্রশাসনিক কাঠামোকে কার্যকর করতে হবে। এখন সময় এসেছে দেশ ও সমাজের জন্য কাজ করার, সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম, ইউনিভার্সিটি অব স্কলারসের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল (অব.) ফরিদ হাবিব, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এনামুল বাসার এবং কনভোকেশন স্পিকার ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৮:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। প্রকৃতিকে পরাজিত করা যায় না, বরং তার নিয়ম মেনে চললেই ভবিষ্যৎ নিরাপদ হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সেনানিবাস এলাকায় ইউনিভার্সিটি অব স্কলারস-এর প্রথম সমাবর্তনে কনভোকেশন প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দেন তিনি। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষার প্রকৃত মূল্যায়ন তখনই হয়, যখন তা সমাজ ও দেশের কল্যাণে ব্যবহৃত হয়। শুধু সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ করলেই পরিবর্তন আসে না, বাস্তব উদ্যোগ নিতে হবে।”

আরও পড়ুন  দক্ষিণ এশিয়ার দূষণ সংকট: আঞ্চলিক পদক্ষেপ ছাড়া মুক্তি নেই