ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ বিন সালমান ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করুন, শুধু ভিউর জন্য সমালোচনা নয়: সেতুমন্ত্রী বদলে গেল এয়ারটেলের নাম, নতুন পরিচয় ‘সার্কেল’ এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে

পলিথিন বন্ধে কঠোর অভিযান শিগগিরই শুরু: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 643

ছবি সংগৃহীত

পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে শিগগিরই যৌথ বাহিনী নিয়ে দেশব্যাপী কঠোর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “বারবার সতর্ক করার পরও যারা নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করছেন, তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  পরিবেশ রক্ষা ও উন্নয়নের জন্য শুধু এক প্রজন্মের প্রচেষ্টা যথেষ্ট নয়: পরিবেশ উপদেষ্টা

সভায় সিদ্ধান্ত হয়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিক্রি এবং প্রদর্শনের বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর অভিযান চালানো হবে। পরিবেশ রক্ষায় এ কার্যক্রমে প্রশাসন, পুলিশ, র‍্যাব, সিটি কর্পোরেশন এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, “পরিবেশ সংরক্ষণে কেবল আইন প্রয়োগ নয়, জনসচেতনতা ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এটি একটি জাতীয় দায়িত্ব।”

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, অতিরিক্ত সচিব খন্দকার মাহাবুবুর রহমান, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, র‍্যাবের এডিজি (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, আজিমপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ-উজ-জামান খান, র‍্যাব-১০ এর কমান্ডার মোহাম্মদ কামরুজ্জামান, ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম ও ফারুক আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ এবং ডিএমপির ডিসি (লালবাগ) মোহাম্মদ জসীম উদ্দিন।

এদিকে, বৃহস্পতিবার কিশোরগঞ্জে একটি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে মামলা দায়ের করা হয় এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

অন্যদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে পুনরায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে জব্দ করা হয়েছে।

সরকারের এই উদ্যোগে পলিথিনবিরোধী আন্দোলন নতুন গতি পাবে বলে আশা করছেন পরিবেশ সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

পলিথিন বন্ধে কঠোর অভিযান শিগগিরই শুরু: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৮:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে শিগগিরই যৌথ বাহিনী নিয়ে দেশব্যাপী কঠোর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “বারবার সতর্ক করার পরও যারা নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করছেন, তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ইসলাম ব্যবসার ক্ষেত্রে অতিমুনাফাকে সমর্থন করে না: পরিবেশ উপদেষ্টা